Saturday, March 14, 2026

বনগাঁয় তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর! মহিলাদের ‘গালিগালাজ’ পুলিশ কর্মীর

Date:

Share post:

আজ, সোমবার গোটা দেশের সঙ্গে রাজ্যে ৭টি আসনে চলতি লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। এই পর্বে অন্যতম নজরকাড়া কেন্দ্র উত্তর ২৪ পরগনার বনগাঁ। মতুয়া অধ্যুষিত এই আসনে গতবার বিজেপি সিএএ তাস খেলে জিতে নিয়েছিল। জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী মতুয়া ঠাকুর বাড়ির সদস্য শান্তনু ঠাকুর। কিন্তু পাঁচবছর ধরে প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বিজেপি। তাই এবার পাসার চাল অনেকটাই বদলে গিয়েছে। শান্তনুকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। এদিন সকাল সকাল নিজের বুথে ভোট দেন বিশ্বজিৎ। এরপর তিনি বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন।

তৃণমূল প্রার্থীর দাবি, মোটের উপর শান্তিপূর্ণ ভোট হলেও কিছু কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী অতিসক্রিয়তা দেখাচ্ছে। একটি বুথে তৃণমূল প্রার্থীকে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনা বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ের ১১৪ নম্বর বুথে। ঘটনাস্থলে দাঁড়িয়েই মোবাইলে জেলা নির্বাচনী আধিকারিককে অভিযোগ জানিয়েছেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, “প্রার্থী হিসেবে নিজের লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে ঢোকার অধিকার রয়েছে। সঙ্গে প্রমাণ পত্র থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী ১১৪ নম্বর বুথে ঢুকতে দেয়নি। আসলে বিজেপি নেতাদের কথা মতো কেন্দ্রীয় বাহিনী কাজ করছে. সেটা স্পষ্ট। কমিশনকে জানিয়েছি।”

অন্য একটি বুথে আবার রাজ্য পুলিশের এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করেছেন রাজ্য পুলিশেরই ওই কর্মী। বিষয়টি শুনেই ক্ষুব্ধ হন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস।

ঘটনা বনগাঁ লোকসভা কেন্দ্রের বনগাঁ ৯৫/ ২৬৩ নম্বর বুথের। তৃণমূল কর্মীদের দাবি, সকাল থেকেই শান্তিপূর্ণ ভোট চলছিল। সেই সময় হঠাৎ করেই মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করেন রাজ্য পুলিশের এক কর্মী। তাঁদের গালিগালাজ করার অভিযোগ ওঠে ওই পুলিশের বিরুদ্ধে। বিষয়টি জানার পরই বিশ্বজিৎ দাস জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই পুলিশ সুপারকে বিষয়টি জানান তিনি।

আরও পড়ুন- উলুবেড়িয়ার পর হুগলি! ফের মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ জওয়ানের বিরুদ্ধে, গর্জে উঠল তৃণমূল 

spot_img

Related articles

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...