Sunday, June 21, 2026

দলকে চ্যাম্পিয়ন করেই কি ম্যানসিটি ছাড়ার ইঙ্গিত দিলেন গুয়ার্দিওলা?

Date:

Share post:

গতকাল রাতে নতুন ইতিহাস গড়ে ম্যানঞ্চেস্টার সিটি। রবিবার ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে, টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলেন ফিল ফডেন, আর্লিং হালান্ডরা। লিগের ১৩৫ বছরের পুরনো ইতিহাসে এর আগে আর কোনও দল টানা চার মরশুম খেতাব জিততে পারেনি।ক্লাব চ্যাম্পিয়ন করেই ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন ম্যানসিটির কোচ পেপ গুয়ার্দিওলা।

রবিবার ম্যাঞ্চেস্টার সিটিকে চ্যাম্পিয়ন করে গুয়ার্দিওলা সাংবাদিক বৈঠকে বলেন, “বাস্তব এটাই যে আমি ক্লাব ছাড়ার দিকে এগোচ্ছি। ক্লাবের সঙ্গে আমার কথা হয়েছে। আমি চাইছি আর একটু থাকতে। আগামী মরশুমেও এই ক্লাবে থাকতে পারি। কিন্তু আট ন’বছর রবিবার ম্যাঞ্চেস্টার সিটিকে চ্যাম্পিয়ন করে গুয়ার্দিওলা সাংবাদিক বৈঠকে বলেন, “বাস্তব এটাই যে আমি ক্লাব ছাড়ার দিকে এগোচ্ছি।তো কম নয়। দেখা যাক।” ২০১৬ সাল থেকে সিটির দায়িত্বে রয়েছেন গুয়ার্দিওলা। ইংল্যান্ডের এই ক্লাবের হয়ে সাত বছরে ছ’বার লিগ জিতেছেন তিনি। তাঁর কথা থেকে স্পষ্ট, তিনি এবার বিরতি চাইছেন। তবে এখনও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি তিনি।

গতকাল ঘরের মাঠে ইপিএলের ম্যাচে মিনিট দুয়েক গড়াতে না গড়াতেই ম্যান সিটিকে এগিয়ে দিয়েছিলেন ফডেন। সতীর্থ বের্নার্দো সিলভার পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের রকেটের মতো শটে জাল কাঁপান তিনি। ১৮ মিনিটে ফডেনের গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ম্যান সিটি। জেরেমি ডোকুর পাস থেকে বল পেয়েছিলেন ফডেন। তবে বিরতির আগেই মহম্মদ কুদুসের গোলে ১-২ করে দিয়েছিল ওয়েস্ট হ্যাম। যদিও ৫৯ মিনিটে রদ্রির গোলে জয় খেতাব নিশ্চিত করে ফেলে পেপ গুয়ার্দিওলার দল। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন ম্যান সিটি কোচ ও ফুটবলাররা। ৩৮ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে ম্যান সিটি।

আরও পড়ুন- ইতিহাস গড়ল ম্যানসিটি , টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন গুয়ার্দিওলার দল





Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...