Monday, April 6, 2026

কারও ভেড়ি কেড়ে নেওয়া যাবে না, নতুন পলিসির বার্তা মমতার

Date:

Share post:

ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনের আগে বসিরহাটের সভা থেকে ভেড়ি নিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভেড়ি দখল ঠেকাতে নতুন পলিসি নিচ্ছে রাজ্য সরকার। তিনি বলেন, ভেড়ি নিয়ে একটা পলিসি তৈরি করছি। জোর করে ভেড়ি কেড়ে নেওয়া যাবে না। যার ভেড়ি সে চাষ করবে। না হলে স্বনির্ভর গোষ্ঠী গুলো চালাক। কিন্তু সরকারের খাতায় নাম নথিভুক্ত করতে হবে। সরকারকেও তার জন্য একটা শুল্ক দিতে হবে।তৃণমূল সুপ্রিমো বলেন, “আমরা সুন্দরবন পুরো এলাকা নিয়ে মাস্টার প্ল্যান করছি। আপনাদের জেলা নতুন জেলা হবে।

এদিন বিজেপিকে একের পর এক তীব্র আক্রমণ করে মমতার মন্তব্য, “সন্দেশখালির মা বোনদের জন্য বলব যা ঘটেছে, যেভাবে অপমান করা হয়েছে তাতে আমি মর্মিত,লজ্জিত। এই জিনিসগুলো বাইরে না আসলে জানা যেত না। বসিরহাটে হাজী নরুল যেদিন জিতবে আমি তারপর প্রথম ‘ভিজিট’ সন্দেশখালি যাব। আমি দেখতে যাব।”তিনি বলেন, কদিন আগে শুনছি রাজবংশীদের মন্দিরে আঘাত হয়েছে। সবাইকে বলব ভোটের আগে বিজেপির প্ল্যান থেকে সন্দেশখালি বাতিল করে দিয়েছে। মা বোনেদেরই বাতিল করে দিয়েছে। এখন প্ল্যান বি ধর্মীয় হিংসা ছড়ানোর প্ল্যান চলছে।”





Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...