Saturday, June 27, 2026

পিছিয়ে গেল কয়লা মামলার চার্জ গঠন, সিবিআই তদন্তে রুষ্ট আদালত

Date:

Share post:

আসানসোল আদালতে (Asansol CBI Court) কয়লা মামলার (Coal case) শুনানিতে চার্জ গঠন করা গেল না। প্রায় তিন বছর ধরে মামলা চলার পর আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারকের নির্দেশ মতো মঙ্গলবারেই মামলার ট্রায়াল শুরুর কথা ছিল। কিন্তু তা হলো না। সাড়ে তিন বছর ধরে তদন্ত চলা সত্বেও কেন সম্পূর্ণ চার্জশিট পেশ করা গেল না, সে প্রশ্ন তুলে এদিন সিবিআইকে তুলোধোনা করেন বিচারক।

কয়লা মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাজি (Anup Maji) সহ ৪০ জন আদালতে হাজির থাকলেও চার্জ গঠন করা গেল না। সূত্রের খবর, এই মামলায় মোট ৪৩ জনের নামে চার্জশিট জমা পড়েছিল। বাকি ৪০ জন উপস্থিত থাকলেও জয়দেব মণ্ডল, নারায়ণ খাড়গে ও বিনয় মিশ্র উপস্থিত হননি। প্রথম দুজন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তলব এড়িয়ে গেছেন এবং তৃতীয়জন কার্যত ‘নিরুদ্দেশ’। অনুপ মাজি ওরফে লালার আইনজীবীর তরফে জানা গেছে সিবিআই- এর চার্জশিটের যে কপি দেওয়া হয়েছে তা এখনও তাঁরা সম্পূর্ণ পড়ে উঠতে পারেননি। পাশাপাশি মামলায় অভিযুক্তদের আইনজীবীরা জানাচ্ছেন তাঁরা সময় মত চার্জশিটের কপি পাননি। এরপরই আদালতের প্রশ্নের মুখে পড়ে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজকর্ম নিয়ে রুষ্ট বিচারক শুনানি পিছিয়ে আগামী ৩ জুলাই সম্পূর্ণ চার্জশিট পেশের নির্দেশ দেন।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...