Wednesday, June 3, 2026

সকাল থেকে মেট্রো বিভ্রাট! দক্ষিণেশ্বরগামী ট্র্যাকে থমকে যাচ্ছে ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

Date:

Share post:

বৃহস্পতিবারের সকাল থেকে মেট্রো রুটে সমস্যা (Metro Rail delayed) । দক্ষিণেশ্বরগামী ট্র্যাকে অনেকটা দেরিতে চলছে ট্রেন। যাত্রীরা বলছেন প্রতিটা স্টেশনে ১০ থেকে ১৫মিনিট করে গাড়ি দাঁড়িয়ে থাকছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের (Kavi Subhash to Dakshineswar) মেট্রো রুটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মেট্রোযাত্রীরা বলছেন সকাল ৭টা ৩৬ মিনিটে শহিদ ক্ষুদিরামে যে মেট্রো ছেড়েছিল, তা রবীন্দ্রসদনে পৌঁছয় ৮টা ৪৭ মিনিটে। বেলা গড়াতেও দুর্ভোগের মীমাংসা হয়নি। ঠিক কী কারণে সমস্যা তা নিয়ে এখনও পর্যন্ত কলকাতা মেট্রোর তরফে বিবৃতি দেওয়া হয়নি। স্টেশনে এবং মেট্রোর মধ্যে ঘোষণা করা হচ্ছে, লাইন ‘ক্লিয়ার’ হলে তবেই ট্রেন ছাড়বে। অফিস টাইমে এইভাবে প্রতি স্টেশনে মেট্রো থমকে যাওয়ায় কাজে যেতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। অনেকেই বিকল্প হিসেবে বাস বা ট্যাক্সির রাস্তায় হেঁটেছেন।


 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...