Saturday, April 4, 2026

আমেরিকায় টর্নেডোর দাপটে মৃত ২৩, বিপর্যয়ের ভোগান্তিতে ৩ লক্ষ মানুষ!

Date:

Share post:

মার্কিন মুলুকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আমেরিকার একাংশে আচমকা টর্নেডোর (Tornedo in America) দাপটে এখনও পর্যন্ত কমপক্ষে ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত একাধিক। মিসিসিপি, ওহিও এবং তেনাসি নদীর আববাহিকা অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ এই ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছে। সোমবার রাত পর্যন্ত টর্নেডোর জেরে ৭টি রাজ্যের প্রায় ৩ লক্ষ মানুষ বিদ্যুৎহীন। অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

মার্কিন প্রশাসনের তরফে বলা হয়েছে রবিবার অন্তত ১১টি টর্নেডো আঘাত হানে একাধিক অঞ্চলে। এর জেরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে বিভিন্ন এলাকা।টর্নেডোর জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি, গাড়ি এবং বহুতলের। দুর্যোগ এখনও কাটেনি যার ফলে এখনও ঝুঁকির মধ্যে রয়েছে ১২০ মিলিয়ন মানুষ। সে দেশের আবহাওয়া দফতর জানিয়েছে, আরও ঘূর্ণিঝড়, ক্ষতিকর দমকা হাওয়া, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যা হতে চলেছে৷ নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, নিউ জার্সি এবং মেরিল্যান্ডের বেশ কিছু অংশ-সহ পূর্ব উপকূলে মঙ্গলবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...