Saturday, April 4, 2026

কলকাতা উত্তরে বিজেপির চার নেতা অন্য খেলায়?

Date:

Share post:

কলকাতা উত্তর (Kolkata North) লোকসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূলের (TMC) সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) বনাম বিজেপির (BJP) তাপস রায় (Tapas Ray)। পরিসংখ্যানে সুদীপ এগিয়ে থাকলেও নানা গোপন সমীকরণে তাপস ভালো এগোচ্ছেন। নিজেদের দলের ভোট ধরে রেখে প্রতিপক্ষ শিবির থেকে ভোট আনার চেষ্টা করছেন দীর্ঘকাল তৃণমূলে থাকা তাপস। তাঁর সঙ্গে বহু তৃণমূলীর যোগাযোগ পুরনো। এর মোকাবিলায় সুদীপশিবিরও নাকি বিজেপিতে ঢুকে পড়ছে। সূত্রের খবর, বিজেপির চার নেতানেত্রী এই বৃত্তে রয়েছে।

আগে উত্তরে দাঁড়িয়ে, বহু জায়গায় দাঁড়িয়ে পরাজিত হতেন, এমন এক সিনিয়র বিজেপি (BJP) নেতা নাকি চান না এবার তাপস ভালো ফল করুন। এঁর সঙ্গে থাকা RT বলে পরিচিত আরেক পরাজিত অতৃপ্ত আত্মা, প্রচারে বিপ্লবী সাজা এক মহিলা আইনজীবী এবং বড়বাজারের এক নেতা, এই চারমূর্তি বিজেপিতে থেকেই তাপসের বিরোধিতা করছেন।সুদীপশিবিরের সঙ্গে এঁদের নিয়মিত যোগাযোগ। তাপস যেহেতু নতুন দলে এসেই জয়ের হাওয়া তুলে দিয়েছেন, তাই নিজেদের মৌরসীপাট্টা ভাঙার ভয়ে ওই চারজন উল্টো খেলছেন বলে খবর। তবে বিজেপির বক্তব্য এসব ভিত্তিহীন। ভুলবোঝাবুঝি তৈরি করতে তৃণমূল শিবির থেকে এসব গল্প ছড়ানো হচ্ছে। বাস্তবে সকলেই তাপসের হয়ে নেমেছেন। সুদীপশিবির মুচকি হেসে বলছে, এইটুকু তো ওদের বলতেই হবে। তবে, তাপস শিবির বলছে, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন আর এসব করে লাভ হবে না।






Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...