Tuesday, April 7, 2026

চাপের মুখে মনুসংহিতায় ‘না’, প্রস্তাবনা ফেরৎ মহারাষ্ট্র শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

মহারাষ্ট্রের নতুন শিক্ষানীতিতে মনুসংহিতাকে (Manusanghita) রাখার পদক্ষেপ থেকে শেষ পর্যন্ত সরে আসতে বাধ্য হল মহারাষ্ট্র (Maharashtra) সরকার। সাংবাদিক সম্মেলন করে নিজেই জানালেন শিক্ষামন্ত্রী দীপক কেশরকার (Deepak Kesarkar)। তাঁর সাফাই প্রাথমিক প্রস্তাবনায় মনুসংহিতাকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রাখার প্রস্তাবনা করা হলেও তা একেবারেই প্রাথমিক ছিল, এবং সরকার কখনই তা অনুমোদন দিত না। সেই সঙ্গে ‘ভুল করে’ খসড়া প্রস্তাবনা (drafts chapter) প্রকাশ্যে চলে এসেছে। তবে ভুল করে প্রস্তাবনা সামনে আসার কারণেই সমালোচনার ঝড় উঠেছে বিরোধিদের তরফে।

মহারাষ্ট্র সরকারের স্টেট কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন-এর তরফে যে খসড়া প্রস্তাবনা প্রকাশ্যে আসে তাতে মনুস্মৃতি (Manusmriti) থেকে কিছু অংশ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার প্রস্তাব ছিল। সেই সঙ্গে মারাঠি ভাষাকে আবশ্যক পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়। একাদশ ও দ্বাদশের পাঠ্যসূচি থেকে ইংরাজিকেও বাদ দেওয়া হয়।

বিরোধীদের সমালোচনার পরে প্রকাশ্যে এসে বিবৃতি দিতে বাধ্য হন শিক্ষামন্ত্রী দীপক কেশরকার। তিনি দাবি করেন নতুন করে কোনও পাঠ্যসূচি সংযোজন করা হবে না। পাশাপাশি তিনি স্পষ্ট করেন প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ও ইংরাজি পড়া আবশ্যক থাকবে। সেই সঙ্গে ষষ্ঠ শ্রেণি থেকে হিন্দি, সংস্কৃত, অন্যান্য ভারতীয় ভাষা ও বিদেশি ভাষার মধ্যে একটি পড়বে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে একটি ভারতীয় ও একটি বিদেশি ভাষা (foreig language) পড়তে হবে। যদিও এক শ্রেণির রাজনীতিকদের দাবি, খসড়া শিক্ষানীতি বাইরে প্রকাশ করে মহারাষ্ট্র সরকার নির্বাচনের সময়ে বাইরের রাজনীতি মেপে নিল। প্রতিবাদ শুরু হতেই ফেরৎ নেওয়া হল মনুসংহিতার অধ্যায়।

Related articles

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...