Friday, June 26, 2026

বাংলাদেশের বিরুদ্ধে কি প্রস্তুতি ম্যাচে খেলবেন বিরাট? এল বড় আপডেট

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু টি-২০ বিশ্বকাপ। ২ জুন থেকে শুরু টি-২০ বিশ্বকাপের আসর। হাইভোল্টেজ এই টুর্নামেন্ট খেলতে ইতিমধ্যে আমেরিকেয় পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা-যশপ্রীত বুমরাহ-রবীন্দ্র জাদেজারা। তবে এদের সঙ্গে যাননি বিরাট কোহলি। ভিসা সমস্যার কারণে রোহিতদের সঙ্গে যেতে পারেননি তিনি। এরপরই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন দেখা দেয়, টি-২০ বিশ্বকাপের আগে ১ জুন বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন কিনা বিরাট। আর এই নিয়ে এল এবার বড় আপডেট।

সূত্রের খবর, বাংলাদেশ ম্যাচের আগেই মূল দলের সঙ্গে যোগ দেবেন বিরাট কোহলি। চলতি মাসের শেষের দিকেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে বাংলাদেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন কিনা, সেটা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর। যদি বিরাট পর্যাপ্ত বিশ্রাম পান, তাহলে অবশ্যই ১ জুন মাঠে নামবেন। তবে এখনও দলের সঙ্গে যোগ দেননি সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে ডির্ভোসের গুঞ্জনের মাঝেই লন্ডনে হার্দিক ছুটি কাটাচ্ছেন বলে খবর। এদিকে প্লে অফ খেলে মঙ্গলবারই আমেরিকার উদ্দেশে পারি দেন সঞ্জু স্যামসন, যুজবেন্দ্ চ্যাহাল, যশস্বী জসওয়ালরা।

৫ জুন টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু ভারতের। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে আয়ারল্যান্ড। ৯ জুন হাইভোল্টেজ ম্যাচ। ৯ জুন ভারতের সামনে পাকিস্তান।

আরও পড়ুন- রোহিত-বিরাটদের কোচের জন্য তাড়াহুড়োয় নারাজ বোর্ড, নিতে চায় সময় : সূত্র


 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...