Sunday, June 7, 2026

শেখ শাহজাহানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!সিবিআইয়ের পর এবার চার্জশিট পেশ ইডির

Date:

Share post:

বৃহস্পতিবার শেখ শাহজাহানের (Seikh Shahjahan) বিরুদ্ধে আদালতে চার্জশিট (Chargesheet) পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। এর আগে এই মামলায় চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। তবে শুধু শেখ শাহজাহান নয়, ইডির চার্জশিটে নামা রয়েছে শাহজাহানের ভাই এবং আরও দু’জনের। এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। মূলত, আর্থিক নয়ছয়, প্রতারণা সংক্রান্ত মামলায় এই চার্জশিট পেশ করা হয়েছে।

ইডি সূত্রে খবর, ঘটনায় রাজ্য পুলিশ অন্তত ১৩টি এফআইআর দায়ের করেছিল। তার ভিত্তিতেই এই তদন্ত প্রক্রিয়া শুরু হল। এর আগে শেখ শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা হয়েছিল। ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে শাহজাহান তার সঙ্গীদের নিয়ে একেবারে তোলাবাজি থেকে শুরু করে খুন হানাহানি কিছুই বাদ রাখেনি। এক কথায় যাকে বলে সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল শাহজাহান। শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগের পরে তদন্তে নামে ইডি।

এরপরই সন্দেশখালির কৃষক, আদিবাসী, মাছের ব্যবসায়ী, এজেন্ট, আমদানিকারক, জমির মালিক থেকে শুরু করে ঠিকাদার-সহ আরও অনেকজনের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । ইতিমধ্যে তদন্ত চালিয়ে তারা তিনটে গাড়ি, বাজেয়াপ্ত করে। যার মধ্যে একটি গাড়ি আবার শাজাহানের ভাই আলমগীরের। পাশাপাশি স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ২৭.০৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তদন্তে প্রায় ২৬১.৪১ কোটির অপরাধ সামনে এসেছে। নকল ঠিকাদার দিয়ে সরকারি টাকা লুঠ করার অভিযোগও শাহজাহানের বিরুদ্ধে।


Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...