Saturday, June 27, 2026

বড় মেয়েকে প্রকাশ্যে আনলেন সৃজিত, আঁতকে উঠল নেটপাড়া 

Date:

Share post:

বাংলা সিনেমার অন্যতম ব্যস্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji ) সংসারে নতুন সদস্যদের আসার খবর আগেই মিলেছিল। তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর আলোচনা হয়। তবে এবার নিজের বড় মেয়েকে সকলের সামনে নিয়ে এলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক। তাঁকে দেখেই কার্যত আঁতকে উঠলো নেটপাড়া। এও কী সম্ভব! এক নাগিনীকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিলেন সৃজিত (Director Srijit Mukherji )।

মুখোপাধ্যায় পরিবারে চারটি বল পাইথনের আগমনে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে পরিচালকের ঘনিষ্ঠ বন্ধুরাও নাকি যখন তখন আর সৃজিতের বাড়িতে যেতে চাইছেন না। বুধবার নিজের সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর সেই ছবিতেইদেখা যায়, হলুদ টি শার্ট গায়ে ক্যাজুয়াল মেজাজে গলায় একটি পাইথন সাপকে গলায় জড়িয়ে রয়েছেন তিনি (Srijit Mukherji with Python) ! এতেই ফ্যানেদের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার মতো অবস্থা। পরিচালক নির্লিপ্তভাবেই ক্যাপশনে লিখলেন, এটা তাঁর বড় মেয়ে নাগিনী। তাহলে কি এই সাপ উলুপির আগে থেকেই পরিচালকের সঙ্গী। সেই উত্তর অবশ্য মেলেনি।

তবে যেভাবে সৃজিতের সর্পপ্রেম বাড়ছে তাতে চেনা সমাজের চৌহদ্দিতে মুখোপাধ্যায়মশাই কদিন থাকতে পারবেন তা নিয়েও ব্যঙ্গ করছেন নেটিজেনরা।

 

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...