Saturday, April 4, 2026

একাধিক চমক লাল-হলুদে, দল গঠন নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গলের হেডস্যার

Date:

Share post:

আসন্ন মরশুমে ইস্টবেঙ্গল এফসির দল নিয়ে গর্ব করবেন লাল-হলুদ সর্মথকরা। এদিন এমনটাই জানালেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। ইতিমধ্যে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে সই করিয়ে চমক দিয়েছে লাল-হলুদ। হিজাজি মাহের, সল ক্রেসপো এবং ক্লেটন সিলভাকে রেখে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, মাদিহ তালালও আসছেন ইস্টবেঙ্গলে। সেই সঙ্গে দেশীয় প্লেয়ার নেওয়ার প্রক্রিয়াও চলছে। আর তারই মাঝে আসন্ন মরশুমের দলগঠন নিয়ে মুখ খুললেন কুয়াদ্রাত।

এদিন কুয়াদ্রাত বলেন, “ আমরা যারা ক্লাবকে ভালোবাসি, তাদের আশাবাদী হওয়া উচিত। আমাদের সবাইকে একই লক্ষ্যে এগোতে হবে। দারুণ উত্তেজনাপূর্ণ এক মরশুম অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। ক্লাব এবং দেশের নাম আমরা আরও একবার পৌঁছে দেব এশিয়ায়।“ এখানেই না থেমে লাল-হলুদের হেডস্যার আরও বলেন, “ আমরা যে দল তৈরি করছি তার জন্য সমর্থকরা গর্ববোধ করতে পারেন। কেমন দল তৈরি করা হচ্ছে তা আমরা জানি। পেশাদার হিসেবে কাজটাও আমাদের জানা। ভক্তদের এই মেসেজ প্রমাণ করে তাঁরা ক্লাব নিয়ে কতটা চিন্তিত। আপনাদের আশ্বস্ত করছি আমরা ঠিক পথেই এগোচ্ছি।“

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার কোচ হিসাবে কেমন হবেন গম্ভীর? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...