Wednesday, June 24, 2026

আইপিএল ভুলে বিশ্বকাপে নজর হার্দিকের

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পায় টিম ইন্ডিয়া । এই ম্যাচে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে ২৩ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ২টি চার এবং ৪টি ছয় মেরেছেন। বল হাতেও ৩০ রানে ১ উইকেট নিয়েছেন। আর নিজের এই পারফরম্যান্সে খুশি হার্দিক। জানালেন, বিশ্বকাপেও এই ছন্দ ধরে রাখতে চান তিনি।

সদ্য শেষ হয়েছে আইপিএল ২০২৪ । আইপিএল-এ একেবারেই ব্যর্থ হার্দিক পান্ডিয়া এবং তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে ব্যাট বা বল হাতে সাফল্য পাননি হার্দিক। ১৪টি ম্যাচ খেলে করেছেন ২১৬ রান। একটিও অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি। গড় ১৮। অন্য দিকে, বল হাতে নিয়েছেন ১১ উইকেট। এরপরই তাঁর পারফরম্যান্স নিয়ে বয়ে যায় সমালোচনার ঝড়। এমনকি হার্দিককে টি-২০ বিশ্বাকাপে দলে নেওয়ায় সমালোচনা বয়ে যায়। তবে প্রস্তুতি ম্যাচে নিজেকে আবার প্রমাণ করেন হার্দিক। ম্যাচ শেষে বলেন, “ আমি লড়াইয়ে থাকায় বিশ্বাস করি। পালিয়ে যাওয়া মানসিকতা নিয়ে খেলি না। জীবনে কখনও কখনও এমন পরিস্থিতি আসে, যখন সব কিছুই কঠিন মনে হয়। কিন্তু লড়াই থেকে পালিয়ে যেতে চাইলে কখনও লক্ষ্য পূরণ সম্ভব নয়। তাই পরিস্থিতি কঠিন হলেও ভাবছি না। একই রকম পরিশ্রম করে যেতে চাই। যেমন আগে করতাম, তেমনই করব। ভাল এবং খারাপ সময় পর্যায়ক্রমে আসে। আবার চলেও যায়। অনেকবার খারাপ সময় এসেছে। প্রতিবারই কাটিয়ে উঠেছি। বিশ্বাস করি, এবারও পারব।“

আইপিএল-এর ব্যর্থতা ভুলে বিশ্বকাপে মনযোগ দিতে চান বলে জানান হার্দিক। তিনি বলেন, “ এটা খুব কঠিন নয়। নিজের খেলাটা খেলার চেষ্টা করতে হবে। দক্ষতা বৃদ্ধির সুযোগ সব সময় থাকে। শুধু কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম কখনও বৃথা যায় না। হাসিমুখে পরিশ্রম করলে ভাল সময় ফিরে পাওয়া যায়।”

আরও পড়ুন- সাতপাকে বাঁধা পড়লেন কেকেআর ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়র

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...