Saturday, April 4, 2026

শালবনি নয়, রাজ্যের কোথায় হবে ইস্পাত কারখানা? জানালেন সৌরভ

Date:

Share post:

শালবনিতে নয়, কারখানার জন্য স্থান পরিবর্তন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির বদলে গড়বেতায় খুব শীঘ্রই সৌরভের ইস্পাত কারখানা তৈরির কাজ শুরু হবে। রবিবার এমনটাই জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

উল্লেখ্য, স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। সেখান থেকেই তিনি ঘোষণা করেছিলেন পশ্চিম মেদিনীপুরের শালবনীতে একটি ইস্পাত কারখানা করবেন। সেইমতো কথাবার্তা এবং জমি পরিমাপেরও কাজও শুরু হয়েছিল। আর তা করতে গিয়েই পিছু হটতে হল তাঁকে। সূত্রের খবর শালবনীতে জমি পাওয়া নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছে। যা বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন। তারপরেই সেখান থেকে সরে গড়বেতায় করার কথা জানালেন মহারাজ। এতে ব্যাপক কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন তিনি।

সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, এটি তার দ্বিতীয় ইস্পাত কারখানা। ২০০৭ সালে প্রথম ইস্পাত কারখানা তৈরি করেন। এই দ্বিতীয় ইস্পাত কারখানা তিন-চার মাসের মধ্যেই শুরু হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শালবনীতে জিন্দলদের প্রস্তাবিত ইস্পাত প্রকল্প ঘিরে বহু মানুষ স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু ২০১৪ সালে সেই প্রকল্পের কাজ স্থগিত করেছিল জিন্দল। ফলে স্বপ্নভঙ্গ হয়েছিল এলাকাবাসীর। তার পরিবর্তে ওখানে সিমেন্ট কারখানা করা হয়। যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সৌরভ গাঙ্গুলীর দ্বিতীয় ইস্পাত কারখানা ঘিরে কর্মসংস্থানের আশা দেখছেন গড়বেতাবাসী।

আরও পড়ুন- সোমবার ফের ভোট! রাজ্যের ২ বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...