Sunday, April 12, 2026

কমিশনের দুই হিসেব, শেষ দফাতেও রাতারাতি বাড়ল ভোট!

Date:

Share post:

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সপ্তম তথাশেষ দফাতেও নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক ভোটের হারের থেকে চূড়ান্ত ভোটের হার বেশকিছু বৃদ্ধি পেয়েছে। গতকাল, রবিবার নির্বাচন কমিশন শেষ দফায় ভোটদানের যে হার জানিয়েছিল, আজ সোমবার তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে ভোটবৃদ্ধির হার প্রায় ৩ শতাংশ। যদিও শেষ দফায় রাজ্যের যে ৯টি আসনে ভোট হয়েছে, তা ২০১৯ সালের তুলনায় কম

গত, শনিবার সপ্তম তথা শেষ দফায় দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ মিলিয়ে মোট ৯টি কেন্দ্রে ভোট হয়েছে। রবিবার নির্বাচন কমিশনের তরফে এই কেন্দ্রগুলিতে ভোটের যে হার দেওয়া হয়েছিল তার গড় ছিল ৭৩.৭৯ শতাংশ। কিন্তু সোমবার নতুন করে ভোটের হার প্রকাশ করেছে কমিশন। যেখানে ভোটদানের গড় হার বেড়ে দাঁড়াল ৭৬.৮ শতাংশ। অর্থাৎ, প্রতিটি লোকসভা কেন্দ্রেই কমবেশি ১-২ শতাংশ করে ভোটের হার বেড়েছে।

একনজরে সোমবার কমিশনের দেওয়া ভোটের হার:

দমদম ৭৩.৮১
বারাসত ৮০.১৮
বসিরহাট ৮৪.৩১
জয়নগর ৮০.০৮
মথুরাপুর ৮২.০২
ডায়মন্ড হারবার ৮১.০৪
যাদবপুর ৭৬.৬৮
কলকাতা উত্তর ৬৩.৫৯
কলকাতা দক্ষিণ ৬৬.৯৫

২০২৪ সালের চূড়ান্ত ভোটের হার ২০১৯-কে টপকাতে পারল না। কারণ, ২০১৯ সালে এই ৯টি কেন্দ্রে ৭৮.৮৪ শতাংশ ভোট পড়েছিল।

Related articles

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...

বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি

সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে এই মুহূর্তে বিশাল শূন্যতা বিনোদন জগতে। হাসপাতালে ভর্তি হওয়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান...

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...

ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী! অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা

নিজের জালে নিজেই কি জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর? হাজার কোটির ডিল থেকে শুরু করে পিএমও-র নাম জড়িয়ে যাওয়া—...