Saturday, June 13, 2026

এবারের লোকসভা নির্বাচনে বিশ্বরেকর্ড ভারতের নারীশক্তির

Date:

Share post:

শেষ হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনে রীতিমতো ইতিহাস গড়লেন ভারতের নারীশক্তি। পরিসংখ্যান তথ্য বলছে, ইউরোপের তিন মহাশক্তিধর দেশের মোট জনসংখ্যাকেও টপকে গিয়েছে মহিলা ভোটারদের সংখ্যা। শুধুমাত্র তাই নয়,একইসঙ্গে মহিলাদের ভোটদানের নিরিখেও বিশ্বের বৃহত্তম দেশ হল ভারত। ২০১৯ নির্বাচনকে পিছনে ফেলে দিয়েছে এবারের লোকসভা নির্বাচন। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার জানান, ২০২৪ লোকসভা নির্বাচনে মোট ৬৪ কোটি মানুষ ভোট দিয়েছেন। তার মধ্যে মহিলা ভোটারদের সংখ্যা ৩১ কোটি। গোটা বিশ্বের কোনও নির্বাচনে এত মানুষের ভোট দেওয়ার নজির নেই বলে জানিয়েছেন রাজীব কুমার।

বেশ কয়েকটি পরিসংখ্যান তুলে ধরে মুখ্য নির্বাচন কমিশনার জানান, সদ্যসমাপ্ত নির্বাচনে ভারতীয় ভোটদানের সংখ্যা জি-৭ সদস্য দেশগুলোর মোট ভোটারদের দেড়গুণ বেশি। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের ভোটারদের থেকেও এই সংখ্যাটা আড়াইগুণ বেশি। এই পরিসংখ্যান শুধুমাত্র ভোটদাতাদের সংখ্যা। ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের সংখ্যা ধরলে এই নজিরও ছাপিয়ে যাবে। পরিসংখ্যান বলছে, সদ্যসমাপ্ত নির্বাচনে ৩১ কোটিরও বেশি মহিলা ভোট দিয়েছেন। ইউরোপের চার মহাশক্তিধর দেশ ব্রিটেন, ইতালি, ফ্রান্স এবং জার্মানির মোট জনসংখ্যার থেকেও বেশি মহিলা ভোট দিয়েছেন। রাজীব কুমার আরও জানিয়েছেন, ৩১ কোটি মহিলা ভোটদাতার নজির বিশ্বের কোনও দেশে নেই।





Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...