Saturday, June 27, 2026

গণনাকেন্দ্রে চুক্তিভিত্তিক কর্মী: কমিশনের বিরুদ্ধে মামলা করে মুখ পুড়ল বিজেপিরই!

Date:

Share post:

ভোট গণনাকেন্দ্রে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ তুলে হাইকোর্টে গিয়ে মুখ পুড়ল বিজেপি প্রার্থীরই। কমিশনের চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে ভোট গণনা নিয়ে কোনও প্রমাণ দিতে না পারায় কমিশনের নিয়ম অনুযায়ী ভোট গণনার কাজ করার নির্দেশ বহাল রাখে কলকাতা হাইকোর্ট। গণনাকেন্দ্রে যাতে গণনা টেবিলের কাছে অস্থায়ী কর্মীরা না যেতে পারেন, তা নিশ্চিত করার দায়িত্ব কমিশনকেই দেয় আদালত।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোট গণনার কাজে রাখা যাবে না অস্থায়ী কর্মীদের। গণনা টেবিলের কাছে তাঁদের আসার অনুমতি নেই। হাওড়ার ডিসিআরসি-তে অস্থায়ী কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে, অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তাঁর দাবি, গণনার গুরুত্বপূর্ণ কাজে দায়িত্বে রাখা হচ্ছে অস্থায়ী শিক্ষক-শিক্ষাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী থেকে সিভিক ভলান্টিয়ারদের।

এই মামলার শুনানিতে গণনার কাজ অস্থায়ী কর্মীদের দিয়ে করানো হচ্ছে, এমন কোনও প্রমাণ দিতে পারেননি বিজেপি প্রার্থী। অন্যদিকে কমিশনের পক্ষে আইনজীবী দাবি করেন গণনার কাজে প্রত্যক্ষভাবে যুক্ত প্রথম, দ্বিতীয় বা তৃতীয় পোলিং অফিসার – কেউ চুক্তি ভিত্তিক কর্মী নন। ফলে কোনওভাবেই প্রমাণিত হয়নি বিজেপি প্রার্থীর অভিযোগ। তবে বিচারপতি অমৃতা সিনহা কমিশনকে স্মরণ করিয়ে দেন, গণনাকেন্দ্রে অন্যান্য কাজে যে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হয়েছে, তাঁরা যাতে কোনওভাবেই গণনার টেবিলের কাছে আসতে না পারেন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...