Thursday, June 4, 2026

স্বাধীনতার সাত দশক পর প্রথম দেশের নির্বাচনে সামিল নিকোবরের শম্পেন জনজাতি

Date:

Share post:

এবারের লোকসভা নির্বাচনে আন্দামান নিকোবরে ইতিহাস গড়ল কমিশন। তাদের উদ্যোগে স্বাধীনতার সাত দশক পর প্রথম দেশের নির্বাচনে সামিল হল নিকোবরের শম্পেন জনজাতিরা। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর সোমবার সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই তথ্য জানান। নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘শহরের আভিজাত্যের ভিড়ে ঢাকা পড়ে যায় দেশের জনজাতি সম্প্রদায়ের মানুষরা। কিন্তু এবারের গণতন্ত্রের উৎসবে অংশ নিয়েছেন বহু আদিবাসী জনজাতির মানুষ। এই প্রথমবার ভোট দিয়েছেন নিকোবরের শম্পেন জনজাতি সম্প্রদায়ের মানুষরা।

নির্বাচন কমিশনার জানান, ভোট উৎসবে শম্পেন জনজাতির অংশগ্রহণের ছবি কমিশনের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। এছাড়াও দেশের ১২৬টি গ্রাম ও ১৯৯টি বিচ্ছিন্ন এলাকায় এই প্রথমবার ভোটগ্রহণ হয়েছে। ছত্তিশগড়ের সরগুজার ১০০টি পোলিং বুথে প্রথমবার ভোট গ্রহণ হয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে ৮৮ শতাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১১ সালের জনগণনা অনুযায়ী নিকোবরের শম্পেন জনজাতির জনসংখ্যা ২২৯। তাঁদের মধ্যে ৯৮ জন ভোটার। জঙ্গল থেকে বেরিয়ে এদের মধ্যে ভোটদান করেন ৭ জন। ভোট দানের আগে তাদের ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে প্রশিক্ষণও দেওয়া হয়। ভোট দেওয়ার পর নির্বাচন কমিশনের তরফে তৈরি করা সেলফি জোনে ভোটার কার্ড হাতে ছবি তুলতেও দেখা যায় তাদের।বিপন্নপ্রায় জনজাতির ভোটে অংশ নেওয়াকে নিরাবাচন কমিশনের সাফল্য বলে উল্লেখ করা হয়েছে।





Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...