Friday, June 26, 2026

ভোট শেষে সৌজন্যের রাজনীতি, দীপ্সিতাকে তৃণমূলে ডাক!

Date:

Share post:

নির্বাচনের ফলাফল যা-ই হোক সম্প্রীতি ভোলে না বাংলা। গণনার শেষে সেই ছবি শ্রীরামপুরে। প্রচার পর্বে তৃণমূলের সঙ্গে জোর টক্কর দেওয়া দীপ্সিতাকে ভালো লেগে গিয়েছে শ্রীরামপুরে, অন্তত তৃণমূল কর্মীদের আবদারে মঙ্গলবার সেই ছবিই ধরা পড়ল।

তিন বারের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে শ্রীরামপুরে অপ্রতিরোধ্য, ২০২৪ লোকসভার ফলাফলে সেটা আবারও প্রমাণ হয়ে গেল। একদিকে বামেদের তরুণ তাস অন্যদিকে বিজেপির পারিবারিক সম্পর্কের রাজনীতি ময়দানে টেনে আনা যে শ্রীরামপুরের মানুষের মনে কোনও প্রভাব ফেলতে পারেনি তা ফলাফলেই প্রমাণিত। তার পরেও নির্বাচনী প্রচারে বামেদের তরুণ প্রার্থী দীপ্সিতার প্রচারভঙ্গিকে স্যালুট স্থানীয় তৃণমূলকর্মীদের।

মঙ্গলবার গণনার দিন সময় যত এগিয়েছে তত ব্যবধান বাড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দশ-বারো রাউন্ড গণনা শেষে দেখা যায় ব্যবধান প্রায় লক্ষাধিক ভোটের। ব্যবধান যত বেড়েছে ততই সবুজ আবিরে রঙিন হয়ে উঠেছে শ্রীরামপুরের আকাশ।শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ ৮৫ হাজার ৯৫০ ভোটে জয়ী হন। এই ব্যবধান দেখে বেরিয়ে আসা সিপিআইএম প্রার্থী দীপ্সিতাকে দেখে হঠাৎই তৃণমূলকর্মীদের আবদার, “আপনার বক্তৃতা ভালো লাগে। আপনার মতো নেত্রী চাই। দিদিকে দিদির পাশে দেখতে চাই। আপনার মতো মানুষকে চাই।”

তবে তৃণমূল কর্মীদের এহেন আবদারে কার্যত লজ্জা পেয়ে যান দীপ্সিতা। বারবার নমস্কার করতে থাকেন। আর একইসঙ্গে স্পষ্টই দীপ্সিতা জানিয়ে দেন, তিনি বামপন্থীই থাকবেন।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...