Saturday, June 13, 2026

এই জয় I.N.D.I.A. জোটের, সরকার গঠন নিয়ে বুধে বৈঠকে সিদ্ধান্ত: রাহুল গান্ধী

Date:

Share post:

দেশের মানুষ দেশের সরকার চালাতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের মুখ দেশ চালানোর কাজে দেখতে চায় না, লোকসভায় ১০০ আসন ছুঁয়ে দাবি রাহুল গান্ধীর। মোদি-শাহের সংবিধান ধ্বংস করার পরিকল্পনার বিরুদ্ধে যেভাবে I.N.D.I.A. জোটের সদস্যরা লড়াই করেছেন, তার পরিণামেই কেন্দ্রে পালাবদল হয়েছে। এমন বার্তা দিয়ে জোটের সব সদস্যকে এই জয়ের শরিক বলে দাবি করলেন রাহুল। সেই সঙ্গে সরকার গঠন নিয়ে সব সিদ্ধান্ত জোট শরিকদের সঙ্গে আলোচনা করার পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হল কংগ্রেসের পক্ষ থেকে।

বুধবারই সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত বৈঠকে বসবে জোট শরিক নেতৃত্ব। জোটের পক্ষ থেকে সরকার গঠনের প্রস্তাব যাবে, না তাঁরা বিরোধীর আসনে থাকবেন, সেই সিদ্ধান্তও জোট শরিকদের ছাড়া নেওয়া হবে না বলে জানানো হয় কংগ্রেস সাংবাদিক বৈঠকে। আসন সংখ্যা ১০০ ছাড়ানোর পরেই কংগ্রেস তথা জোটের সাফল্যকে দেশের দরিদ্র মানুষের সাফল্য বলে দাবি করেন রাহুল গান্ধী। বুধবার শেয়ার মার্কেটের পতনের সঙ্গে বিজেপির পতনের তুলনা করে তিনি বলেন, “মানুষ যেন ঠিকই করে নিয়েছেন দেশে থেকে মোদি যাওয়া মানেই আদানিরও পতন”।

কংগ্রেসের বৈঠকে মঙ্গলবার দাবি করা হয় জোটের পরবর্তী রূপরেখা দারিদ্র ও দেশের উৎপাদনকে লক্ষ্য রেখেই করা হবে। ‘প্রো-পুওর’, ‘প্রো-প্রোডাকশন’ মূল নীতির কথা জানান রাহুল গান্ধী। তবে সেই পথে হেঁটে দেশের সরকারে পরিবর্তন আসবে কি না, সেই সিদ্ধান্ত বুধবারের পরই জানা যাবে।

Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...