Saturday, June 27, 2026

সুনীলের জন্য ম্যাচ জিততে চান শুভাশিস

Date:

Share post:

আগামি ৬ জুন দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলতে চলেছেন সুনীল ছেত্রী। ওই দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের সামনে কুয়েত। এই ম্যাচ খেলেই অবসর নিতে চলেছেন ভারত অধিনায়ক। আর  সুনীলের অবসরে ভারতীয় ফুটবলে বিরাট শূন্যতার সৃষ্টি হবে, এমনটাই মনে করছেন ভারতীয় ফুটবলার শুভাশিস বসু। অভিজ্ঞ ভারতীয় ডিফেন্ডার একই সঙ্গে আশাবাদী, তরুণ প্রজন্ম সেই শূন্যস্থান ধীরে ধীরে পূরণ করবে।

বৃহস্পতিবার যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই ম্যাচটাই সুনীলের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সোমবার এই প্রসঙ্গে শুভাশিস বলেন, ‘‘সুনীল ভাই ভারতীয় ফুটবলের আইকন। ওঁর অবসরের পর ভারতীয় দলে বিরাট শূন্যতা তৈরি হবে। সুনীল ভাইয়ের কাছ থেকে আমি এবং অন্যরা অনেক কিছু শিখেছি। আমাদের ছোট ভাইয়ের মতোই গাইড করত। ওঁকে আমরা সবাই মিস করব।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘তরুণ প্রজন্মের ফুটবলারদের সুনীল ভাইয়ের অভাব মেটানোর দায়িত্ব নিতে হবে।

লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, রহিম আলিরা রয়েছে। ওরা খুবই প্রতিভাবান। তবে সুনীল ভাইয়ের উচ্চতায় পৌঁছনোর জন্য ওদের আরও অনেক পরিশ্রম করতে হবে। সেটা স্কিল হোক বা লিডারশিপ কোয়ালিটি। আশা করি, ওরা প্রত্যাশা পূরণ করতে পারবে।’’

এদিকে, কুয়েতের বিরুদ্ধে জিতলে ইতিহাস গড়বে ভারতীয় ফুটবল দল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত আগে কোনওদিন তৃতীয় রাউন্ডে পৌঁছতে পারেনি। শুভাশিস বলছেন, ‘‘ভারতীয় ফুটবলের মাইলস্টোন হতে পারে কুয়েত ম্যাচ। সেদিন জিতলে আমরা প্রথমবার বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে উঠে ইতিহাস গড়ব। তাছাড়া এশিয়ান কাপে খেলার যোগ্যতাও অর্জন করব। সবথেকে বড় কথা, এটা সুনীল ভাইয়ের বিদায়ী ম্যাচ। কুয়েতকে হারিয়ে আমরা ওঁকে বিদায়ী উপহার দিতে চাই।’’

আরও পড়ুন- আগামিকাল বিশ্বকাপে কে করবেন ওপেন ? ধোঁয়াশা রাখলেন দ্রাবিড়

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...