Saturday, April 4, 2026

বাবা হলেন বরুণ! নতুন সদস্যের আগমনে খুশি পরিচালক ডেভিড ধাওয়ান 

Date:

Share post:

ফেব্রুয়ারি মাসে সুখবর শুনিয়েছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan)। সোমবারে পরিবারে এলো নতুন মানুষ। বাবা হয়েছেন বলিউডের সুপারস্টার।একরাশ খুশি নিয়ে সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন তার পরিচালক বাবা ডেভিড (David Dhawan)। বিয়ের তিন বছরের মাথায় বি-টাউনের মোস্ট হ্যান্ডসাম হিরো কন্যা সন্তানের বাবা হয়ে দারুণ উচ্ছসিত।

নাতাশা আর বরুণের (Natasha Dalal and Varun Dhawan) জীবনে নতুন মানুষের আগমন ঘটায় খুশি ধাওয়ান পরিবার। ডেভিড নিজেই জানিয়েছেন নাতনি হওয়ার সুখবর। সোমবার সকালে নাতাশা প্রসব যন্ত্রণা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মা এবং মেয়ে দুজনই সুস্থ আছেন বলে খবর মিলেছে। দ্রুতই তাঁদের হাসপাতাল থেকে ছাড়া হবে।

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার সুপারহিট নায়কের এই খবরে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক করণ জোহর (Karan Johar)। বিয়ের তিন বছরের মাথায় দুই থেকে তিন হলেন বরুণ – নাতাশা। সমাজ মাধ্যমের পাতায় অনুরাগীদের শুভেচ্ছার বন্যা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...