Saturday, April 4, 2026

অটুট তৃণমূলের ভোট ব্যাঙ্ক, বামের ভোট এবারও রামেই!

Date:

Share post:

তাবড় রাজনৈতিক বিশ্লেষকদের কার্যত চমকে দিয়ে ২০১৯-এর লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি ১৮টি আসন পেয়েছিল। পাঁচবছর আগের ভোটে হারতে হয়েছিল এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অনেক হেভিওয়েটকে। তবে আসন হারালেও ভোট শতাংশে খুব একটা ধস নামেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। কিন্তু সকলকে অবাক করে দিয়ে আসন সংখ্যার পাশাপাশি নিজেদের ভোট শতাংশ অনেকটাই বাড়িয়ে নেয় বিজেপি। আবার লোকসভায় এ রাজ্যে শূণ্য হয়ে যায় বামেরা। পাটিগণিতের হিসেবে দেখা যাক, সিপিএমের ভোট শতাংশ ঠিক যতটাই কমেছে, বিজেপির ঠিক ততটাই বেড়েছে। ফলে ছবি স্পষ্ট, বামের ভোট রামে গিয়েছে। এখনও সেই ধারা অব্যাহত।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস বিধানসভায় প্রাপ্ত আসন মোটামুটি ২০২৪-এর লড়াইয়ের রাস্তা প্রশস্ত করে দেয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে চব্বিশের লড়াইয়ের তৃণমূল নিজেদের ভীত শক্ত করেছিল সেদিনই। লোকসভা নির্বাচন ২০২৪-এ বাংলার ফলাফল- তৃণমূল ২৯ আসন, ১২ আসন বিজেপি এবং ১ কংগ্রেস।

এদিকে, এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রাপ্ত ভোটের শতকরা হিসেব ৪৫.৭৬ শতাংশ। বিজেপির দখলে ৩৮.৭৩ শতাংশ ভোট শেয়ার, সিপিআইএম ৫.৬৭ শতাংশ এবং ১ টা আসন পেয়েও ভোট শেয়ার ৪.৬৮ শতাংশে আটকে রইল কংগ্রেস। যদিও মাথায় রাখতে হবে সীমিত আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...