Wednesday, June 24, 2026

কোথায় থমকে উন্নয়নের কাজ? জানতে ১১ জুন বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মিটেছে লোকসভা নির্বাচন পর্ব। বৃহস্পতিবারই উঠে গিয়েছে আদর্শ আচারণ বিধি। এই পরিস্থিতিতে ফের রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে গতি আনতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১১ জুন নবান্ন সভা ঘরে এই নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার, এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন (Nabanna)। ওই দিন বিকেল ৪টেয় উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন মমতা।সূত্রের খবর, সব দফতরের কাজের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বৈঠকে সব মন্ত্রীদের স্বশরীরে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, উপস্থিত থাকতে বলা হয়েছে সব দফতরের প্রধান সচিব, সচিবদেরও। মঙ্গলবার, বিকেল ৪ টের সময় এই বৈঠকে রাজ্য পুলিশের আইজি, ডিআইজি, এসপি, সিপি, পদমর্যাদার অফিসারদেরও স্বশরীরে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

দীর্ঘদিন ধরে রাজ্যে লোকসভা নির্বাচন চলার ফলে থমকে ছিল সরকারে উন্নয়নমূলক কাজ। রাজ্যের কোথায় প্রশাসনিক কাজ থমকে রয়েছে, তা পর্যালোচনা হবে ওই বৈঠকে। একই সঙ্গে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সাহায্যের বিষয়টিও আলোচনা উঠতে পারে বলে সূত্রের খবর। তবে, ইতিমধ্যেই প্রশাসনের তরফ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরেই নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।





Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...