Wednesday, June 24, 2026

জনপ্রতিনিধি হিসেবে মেজাজ হারানো ঠিক হয়নি: রেস্তোরাঁকাণ্ডে ক্ষমা চাইলেন সোহম

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামে গালিগালাজ করা মেজাজ হারান। নিউটাউনের (NewTown) এক রেস্তোরাঁর মালিকের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে তৃণমূলের (TMC) বিধায়ক ও টলিউডে অভিনেতা সোহম চক্রবর্তীর (Shoham Chakraborty) বিরুদ্ধে। তবে, বিষয়টি নিয়ে শোরগোল হতেই ভুল স্বীকার করেন নিলেন সোহম। জানান, জনপ্রতিনিধি হিসেবে এ ভাবে মেজাজ হারিয়ে কারও গায়ে হাত তোলা মোটেও উচিত হয়নি। তিনি ক্ষমাপ্রার্থী।শুক্রবার রাতে নিউটাউনের এক রেস্তরাঁয় ঘটনার সূত্রপাত গাড়ি পার্কিং করা নিয়ে। বিষয়টি নিয়ে মালিকের সঙ্গে কথা কাটাকাটি জড়িয়ে পড়েন সোহম। অভিযোগ, সেই সময়ে রেস্তরাঁর মালিক আসুল আলম তৃণমূল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও কুকথা বলতে শুরু করেন। তখনই মেজাজ হারিয়ে গায়ে হাত তোলেন সোহম। সোহমের (Shoham Chakraborty) অভিযোগ, সেই সময়ই তাঁকে গালিগালাজ করা হয়, গায়ে হাত তোলা হয় তাঁর দেহরক্ষীর। তবে শনিবার দুপুরে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে সোহম বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালিগালাজ করায় আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমাকে ও আমার দেহরক্ষীকেও খারাপ কথা বলা হয়। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি। আমার ভুল হয়েছে।”

রেস্তোরাঁর তরফ থেকে প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, সোহমের মারমুখী চেহারা। কিন্তু আসল ঘটনার সূত্রপাত আধ ঘণ্টা বা ৪৫ মিনিট আগের বলে জানান অভিনেতা। সোহম জানান, সব ঘটনার ফুটেজ প্রকাশ্যে আসেনি। তবে, সোহন স্বীকার করেন একজন জনপ্রতিনিধি হিসেবে মেজাজ হারানো তাঁর উচিত হয়নি। বিষয়টা প্রশাসনের হাতে ছেড়ে দেওয়াই উচিত ছিল। সোহমের বক্তব্য নিয়ে এখনও রেস্তোরাঁ কর্তৃপক্ষের কোনও মন্তব্য মেলেনি।





Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...