Saturday, April 4, 2026

তৃণমূলের সাফল্যে ম্যাজিক “লক্ষ্মীর ভাণ্ডার”, বিজেপির রাজ্য সভাপতি পদে মহিলা মুখ?

Date:

Share post:

একুশের বিধানসভা ভোট থেকেই এ রাজ্যে মহিলাদের ব্যাপক সমর্থন পেয়ে আসছে তৃণমূল কংগ্রেস (TMC)। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনেও (Loksabha Election) তার ব্যতিক্রম হয়নি। মহিলারা ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে। মূলত, রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহিলাদের জন্য তাঁর একাধিক জনমুখী প্রকল্প এই সাফল্যের অন্যতম চাবিকাঠি। লক্ষ্মীর ভাণ্ডার এই ভোটে ম্যাজিকের মতো কাজ করছে।

অন্যদিকে, মহিলা ভোটে স্থায়ী ক্ষয় লেগেই রয়েছে বিজেপির। ফলে সংসদে মহিলা সংরক্ষণ আইন করেও বাংলার নারীদের ভোট টানতে ব্যর্থ বিজেপি। বিধানসভা থেকে লোকসভা—বাংলায় বিজেপির ভরাডুবির পিছনে মহিলা ভোটই যে বড় ফ্যাক্টর, মানছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। এই অবস্থায় বর্তমানে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘টক্কর’ দিতে ‘নারীশক্তি’-কেই সামনে আনতে চাইছে বিজেপি। দলের সংগঠনের শীর্ষ পদে কোনও মহিলাকে বসানোই লক্ষ্য বঙ্গ বিজেপির।

কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন বঙ্গ বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির সংবিধান অনুযায়ী এক ব্যক্তি দুই পদে থাকতে পারেন না। তাই রাজ্য সভাপতি বদলের জল্পনা শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে বঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথম রাজ্য সভাপতির দায়িত্ব পেতে পারেন কোনও মহিলা। আগামী বিধানসভা ভোটে তাঁর নেতৃত্বেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চাইছে বিজেপি। কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের একটা বড় অংশ এ বিষয়ে সহমত বলে জানা গিয়েছে। এক্ষেত্রে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, দেবশ্রী চৌধুরী, মালতি রাভা রায়ের নাম উঠে আসছে। তবে এঁদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপি সূত্রে খবর, লকেট দলের বর্তমান ক্ষমতাসীন ‘লবি’র না হলেও সাংগঠনিক ও প্রশাসনিক অভিজ্ঞতার নিরিখে এই মুহূর্তে তিনিই সবচেয়ে এগিয়ে রয়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...