Monday, April 13, 2026

নাড্ডার পর কে, বিজেপি সভাপতির পদ কী আবার হিমাচলে?

Date:

Share post:

বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে জে পি নাড্ডার পরে কে? রবিবার নাড্ডার শপথ গ্রহণের পরে বারবার এই প্রশ্ন উঠে এসেছে বিজেপির অন্দরে। যদিও এই মাসেই তাঁর সভাপতিত্বের মেয়াদ শেষ হওয়ারও কথা ছিল। তবে বিজেপির মোদি জমানায় নাড্ডার মতো নির্বিবাদী নেতা সব নেতাদেরই পছন্দের ছিলেন। কার্যত তাঁকে সামনে শিখণ্ডির মতো বসিয়ে বিজেপির যাবতীয় কাজ পরিচালনা করতেন মোদি-শাহ। এবারেও সেই পথেই হাঁটবে বিজেপি, না কি সঙ্ঘ পরিবারের সঙ্গে সম্পর্ক রেখেই সভাপতি নির্বাচন করা হবে, তা নিয়েই জল্পনা তুঙ্গে।

জে পি নাড্ডার পরে এই পদের প্রথম দাবিদার বলে রাজনৈতিক মহল যাকে মনে করছে তিনি অনুরাগ ঠাকুর। এবার মন্ত্রিসভায় তাঁকে রাখা হয়নি। জে পি নাড্ডা যেমন পার্বত্য রাজ্য হিমাচল প্রদেশের বাসিন্দা তেমনই অনুরাগও হিমাচলেরই সাংসদ। গত কয়েক বছরে মোদির মন্ত্রিসভা ও মন্ত্রিসভার বাইরে গোটা দেশে দলীয় কর্মসূচিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অনুরাগ।

মোদি লবির পছন্দসই নেতাদের মধ্যে যে নামগুলি উঠে আসছে তার মধ্যে অন্যতম রাজস্থানের ওম মাথুর। মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যের সরকার গঠনে তাঁর ভূমিকা তিনি প্রমাণ করেছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনই মোদির সঙ্গে তাঁর গভীর সম্পর্ক। সেই সঙ্গে উঠে আসছে মহারাষ্ট্রের নেতা বিনোদ তাওড়ের নামও। এবিভিপি রাজনীতি থেকে উঠে আসে বর্তমান এই জাতীয় সাধারণ সম্পাদক ২০২২ থেকে সর্ব ভারতীয় স্তরে সংগঠনের কাজে সফল প্রমাণিত হয়েছেন।

তবে সভাপতি নির্বাচনের গোটা বিষয়টি শুধুমাত্র বিজেপির উপর নির্ভর করবে, না আরএসএস সেখানে বড় ভূমিকা পালন করবে, তার উপর অনেক কিছু নির্ভর করছে। সেক্ষেত্রে আরএসএস শিবির থেকেও কিছু নাম উঠে আসছে। তার মধ্যে অন্যতম সুনিল বনসল। উত্তরপ্রদেশে মোদি জমানায় বিজেপির প্রচার প্রসারে বড় ভূমিক নিয়েছিলেন বিজেপির এই জাতীয় সাধারণ সম্পাদক। সেই সাফল্য থেকেই তাঁকে ফের ওড়িশার দায়িত্বও দেওয়া হয়। সেখানেও কাজটি যে তিনি সুনিপুণভাবে সম্পন্ন করেছেন ২০২৪ তার প্রমাণ। পাশাপাশি প্রাক্তন লোকসভার স্পিকার ওম বিড়লার নামও রয়েছে আলোচনায়। আরএসএস থেকে উঠে আসা কোটার এই সাংসদ মোদি ও অমিত শাহ দুজনেরই খুব পছন্দের তাঁর মিতভাষিতার জন্য।

Related articles

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...