Thursday, April 2, 2026

সরাসরি অভিযোগ জানাতে অ্যাপ চালু করছেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা

Date:

Share post:

অনেক সময়েই অভিযোগ ওঠে যে বিধায়ক নির্বাচিত হয়ে যাওয়ার পর আর এলাকায় খুঁজে পাওয়া যায়না। এবার সেই ধারণা বদলাতে উঠেপড়ে লেগেছেন বরানগর উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।এবার থেকে অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিধায়কের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। শুধু তাই নয় যে কোনও রকম অসুবিধার কথা অভিযোগের কথা জানাতে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হতে চলেছে একটি অ্যাপ। শুধু তাই নয় বরানগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন স্কুল এবং কলেজে মহিলাদের জন্য বিশেষ ভেন্ডিং মেশিন চালু করার ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছেন তিনি। মহিলাদের ক্ষেত্রে যে কোন রকম আইনি সহায়তাযর জন্য বিশেষ ভাবে উদ্যোগ নিচ্ছেন বরানগরের বিধায়ক। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন সায়ন্তিকা।

বরানগর বিধানসভা কেন্দ্র উপ নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরের ঘরের মেয়ে হয়ে উঠতে তৎপর তিনি। তার কেন্দ্রের নিত্যদিনের সমস্যা দূর করতে তৎপর তিনি। প্রতিশ্রুতি মতো বরানগর জুড়ে ড্রেনেজ মাস্টার প্ল্যান নিয়ে এবার তৎপর তিনি। জল জমার সমস্যা, দূর করতে এবার ড্রেনেজ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে বিশেষভাবে দৃষ্টিপাত করছেন তিনি। এদিন তিনি বলেন, যেখানে সংগঠন দুর্বল আছে সেই জায়গাগুলো আমি ঠিক করব। শপথ গ্রহণের দিনে বরানগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকা জুড়ে কাউন্সিলরদের মাধ্যমে প্রায় শতাধিক গাছ বিতরণ করে প্রকৃতিকে রক্ষা করার ক্ষেত্রে বিশেষভাবে উদ্যোগী হবেন বলেও এদিন তিনি জানিয়েছেন। এর পাশাপাশি পানীয় জলের সমস্যা দূর করতেও বিশেষ ব্যবস্থা নিচ্ছেন তিনি।

 

Related articles

বিচারকদের গায়ে হাত দেবেন না: প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মমতার, অভিযোগ সিএস-ডিজি-র বিরুদ্ধে

“যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে দয়া করে প্ররোচনায় পা দেবেন না। আমার উপর বিশ্বাস থাকলে কোনও উত্তেজনায় পা...

IPL: দলের কঠিন সময়ে চোট নিয়েই নামবেন ধোনি? জল্পনা তুঙ্গে

আইপিএলের (IPL) শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে (CSK) । দলের কঠিন সময়ে চোট নিয়েই খেলতে...

মালদহের ঘটনায় মুখ্যসচিব-ডিজিপি-এসপি ডিএম-কে শোকজ, শুনানিতে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের

মালদহের (Maldah) সুজাপুর- কালিয়াচকে যেভাবে গভীর রাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ্যসচিব-ডিজিপি-এসপি...

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...