Saturday, June 27, 2026

বিজেপি-আরএসএসের ধমকের মুখে বাংলার দলবদলু শীর্ষ নেতা! ছাঁটা হচ্ছে ডানা

Date:

Share post:

এক দলবদলুকে “ফ্রি হ্যান্ড” দিয়ে একুশের বিধানসভা ভোটের পর পর চব্বিশের লোকসভা নির্বাচনেও বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপি। প্রার্থী চয়ন থেকে নির্বাচনী প্রচার, সবটাই নিজের খেয়াল খুশি মতো করে গিয়েছেন স্বৈরাচারী মনোভাবাপন্ন ওই দলবদলু নেতা। পুরোনো ও যোগ্য লোকেদের বাদ দিয়ে বঙ্গ বিজেপিকে কার্যত “হাইজ্যাক” করেছেন ওই নেতা। এবং প্রতিটি নির্বাচনেই বিপর্যয়ের পড়তে হয়েছে বঙ্গ বিজেপিকে। ওই দলবদলুর জন্যই দলের মধ্যে আদি-নব্য দ্বন্দ্বে বেড়েছে গোষ্ঠীকোন্দল।

আর তার জেরেই এবার বিজেপি ও সঙ্ঘের কেন্দ্রীয় নেতৃত্বের তোপের মুখে পড়লেন রাজ্যের দলবদলু ওই শীর্ষনেতা। দিল্লিতে বাংলার ওই নেতাকে কার্যত কড়া ধমক হজম করতে হয়েছে। বিজেপি ও সঙ্ঘের কর্তারা তাঁকে সাফ জানিয়ে দিয়েছেন, আগামিদিনে রাজ্য বিজেপির সাংগঠনিক বিষয়ে কোনওভাবেই নাক গলানো যাবে না। তাঁকে শুধুমাত্র বিধানসভা ও বিজেপির পরিষদীয় দল নিয়েই থাকার কথা বলা হয়েছে। বাংলায় গতবারের তুলনায় ছ’টি লোকসভা আসন কমে যাওয়ার পরোক্ষ দায় ওই দলবদলু নেতার উপরেই চাপানো হয়েছে বলে সূত্রের খবর।

দিল্লির বৈঠকে কেন্দ্রীয় নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন, ভবিষ্যতে আরও বেশ কয়েকজন বিজেপি জনপ্রতিনিধি তৃণমূলে নাম লেখাতে পারেন। ওই ভাঙন ঠেকিয়ে দেখান—কার্যত এরকম চ্যালেঞ্জই ছুড়ে দেওয়া হয়েছে তাঁকে।

আরও পড়ুন- মাঝ আকাশে বিমান ভ্যানিশ! নিখোঁজ মালওয়ির ভাইস প্রেসিডেন্ট


 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...