Thursday, April 2, 2026

বিয়ে করছেন দীপ্সিতা? জল্পনার মাঝেই মনের মানুষকে নিয়ে অকপট বাম-নেত্রী 

Date:

Share post:

সিঙ্গেল নন বরং রিলেশনশিপে রয়েছেন দীপ্সিতা ধর(Dipsita Dhar)। ভোট পর্ব মিটতে না মিটতেই এবার বাম নেত্রীর ব্যক্তিগত জীবন চর্চায় চলে এলো। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে (Srirampore Loksabha Constituency) পরাজিত হয়েছেন দীপ্সিতা। কিন্তু তিনি থেমে যাওয়ার পাত্রী নন। তাঁর কথায়, মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে যেতে হবে। তবে কি রাজনীতি নিয়েই এখন ব্যস্ত থাকবেন কমরেড নাকি ব্যক্তিগত জীবনেও বড় সিদ্ধান্ত নিতে চলেছেন? দীপ্সিতা বলছেন, ‘বিয়ে তো একটা মিউচুয়াল সিদ্ধান্ত। যে মানুষটিকে আমি বিয়ে করতে চাই, আমাদের দু-জনের একইসঙ্গে একইসময়ে এই ডিসিশনটা নিতে হবে। এখন আমাদের দুজনেরই ব্যক্তিগত জীবন, কেরিয়ার ইত্যাদি নিয় সেটেলড হওয়ার রয়েছে।’

শ্রীরামপুর কেন্দ্রে দীপ্সিতা পেয়েছেন ২ লক্ষ ৩৭ হাজার ৮০০ ভোট। তৃতীয় স্থানেই থামতে হয়েছে তাঁকে। কিন্তু ভেঙে পড়েননি তিনি বরং নতুন উদ্যমে আরও বেশি করে সাধারণ মানুষের দাবি নিয়ে লড়াই করতে চান। রাজনীতির পাশাপাশি বিয়ের ইনিংসে কতটা মন দিতে পারছেন? দীপ্সিতা আগেই জানিয়েছিলেন, যে তাঁর বাড়ির লোক এই মুহূর্তে মেয়ের বিয়ে নিয়ে খুব একটা আগ্রহী নন। তবে প্রেমিকের নাম না করেও বাম নেত্রী বলছেন, ‘আমরা দুজনেই ঠিক করে উঠতে পারিনি আমাদের আগামী ৫টা বছর, ১০টা বছর আমরা কেমন করে কাটাব। সেটা যদি হয়ে যায়, সেখানে গিয়ে যদি দুজনের কোনও একটা জায়গায় তালমিলের জায়গায় আসতে পারে তাহলে নিশ্চয়…’। অর্থাৎ সম্পর্কে সিলমোহর পড়ে গেছে, অপেক্ষা শুধু সঠিক সময়ের।সেটা এসে গেলেই পাত্র-পাত্রী দুজনকেই এক ফ্রেমে দেখা যাবে। আপাতত এই নিয়ে বেশি আলোচনা চান না দীপ্সিতা।

 

Related articles

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...