Saturday, April 4, 2026

জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে যেতে গেলে লাগবে সচিত্র পরিচয়পত্র! কিন্তু কেন? কোথায় আছে এই বিচিত্র নিয়ম

Date:

Share post:

রাত ফুরোলেই জামাইষষ্ঠী। এখন থেকেই জামাই আদরের তোড়জোড় শুরু হয়েছে অনেকের শ্বশুরবাড়িতে। তবে জামাইদের শ্বশুরবাড়িতে যাওয়ার আগে জোরকদমে চলছে আধার কার্ডের সংশোধনের কাজ! কিন্তু কেন?

বাঙালিদের কাছে জামাইষষ্ঠী অলিখিত উৎসব। সঙ্গে পেটপুজো তো আছেই। জামাইরা সকাল-সকাল কেউ মিষ্টির হাঁড়ি, কেউ আম, লিচুর প্যাকেট হাতে হাজির হন শ্বশুরবাড়িতে। কিন্তু এসব ছাড়াও চর মেঘনার জামাইদের মিষ্টির হাঁড়ি, আম, লিচুর প্যাকেটের সঙ্গে নিজের আধার কার্ড বা সরকারি পরিচয়পত্র নিয়ে হাজির হতে হয় শ্বশুরবাড়িতে। তা না হলে ফিরে আসতে হবে শ্বশুরবাড়ির দুয়ার থেকে। ব্যাপারটা কী? কেন দরকার আধার কার্ড?

নদিয়ার হোগলবেড়িয়া থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ১২০ নম্বর কাঁটাতারের গেট পেরোলে চর মেঘনা। পরিচয়পত্র জমা দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর অনুমতি নিয়ে তবেই মেলে শ্বশুরবাড়ি যাওয়ার অনুমতি। তবে শুধু গেলেই হবে না, ফিরছেন কবে, সেটাও স্পষ্ট করে জানাতে হবে বিএসএফকে। সচিত্র পরিচয়পত্রের ছবির সঙ্গে মুখের একটু অমিল খুঁজে পেলেই আটকে দেওয়া হয় জামাইদের। সোজা খবর যায় শ্বশুরবাড়িতে। তার পর শ্বশুরবাড়ির লোকজন এসে জামাইয়ের পরিচয় নিশ্চিত করলে তবেই গ্রামে ‘এন্ট্রি’ মেলে জামাইবাবাজির। তাই জামাইষষ্ঠীতে আম-জাম, কাঁঠাল, মিষ্টির হাঁড়ি— হাতে উপহার থাকুক বা না-ই থাকুক, চর মেঘনার জামাইদের পকেটে আধার কার্ড থাকতেই হবে।

আরও পড়ুন- দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে এবার থেকে দু’বার হবে পড়ুয়া ভর্তি, জানাল ইউজিসি

 

 

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...