Wednesday, June 24, 2026

কাতারের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ড অধরা ভারতের

Date:

Share post:

কাতারের মাটিতে গত ফুটবল বিশ্বকাপের আয়োজকদের কাছে ১-২ ব্যবধানে হেরে গেল সুনীলহীন ভারতীয় দল। ৩৭ মিনিটে ভারতের লালিয়ানজুয়ালা ছাংতের করা গোল কাজে এল না রেফারির বিতর্কিত সিদ্ধান্তে।

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার জন্য কাতারের বিরুদ্ধে জয় গুরুত্বপূর্ণ ছিল। সে কথা মাথায় রেখেই সম্ভবত গুরপ্রীত সান্ধুদের প্রতি আক্রমণাত্মক ফুটবল খেলার পরামর্শ দিয়েছিলেন স্তিমাচ। যদিও ম্যাচের প্রথম ১০ মিনিট কাতারের দাপট ছিল বেশি। ধীরে ধীরে মাঝমাঠের দখল নিতে শুরু করেন ব্রেন্ডন ফার্নান্ডেজ়, মনবীর সিংহেরা। ১২ মিনিটে গোলের সহজ সুযোগ পেয়ে গিয়েছিল আয়োজকেরা।
দু’পক্ষই একাধিক গোলের সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধের শেষে ফলাফল অন্যরকম হতে পারত। তা না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে ভারত।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতা ফেরানোর জন্য আক্রমণের ঝাঁঝ বৃদ্ধি করেন কাতারের ফুটবলারেরা। ভারতীয় দলের রক্ষণের ফুটবলারেরা অবশ্য সতর্ক ছিলেন। তার মধ্যেও গোলের সুযোগ পেয়েছিলেন ছাংতেরা। কিন্তু লাভ হয়নি। বরং ৭৫ মিনিটে সমতা ফেরায় কাতার। এই গোল নিয়ে অবশ্য বিতর্ক তৈরি হয়। বল গোল পোস্টের পাশ দিয়ে বাইরে চলে গিয়েছিল। কাতারের আল হাসান সেই বল গুরপ্রীতের কাছ থেকে কার্যত ছিনিয়ে নিয়ে মাঠে ঢুকিয়ে গোল করেন।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...