Wednesday, June 24, 2026

তীর্থযাত্রীবোঝাই বাসে হামলার জের! ঘাতক জঙ্গিদের খোঁজ দিলেই মিলবে বড় অঙ্কের পুরস্কার

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) বিধানসভা ভোটের তোড়জোড় শুরু হতেই ফের ভূস্বর্গে সক্রিয় পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা এবং জয়েশ-ই-মহম্মদ। গত ৬০ ঘণ্টায় রিয়াসি, কাঠুয়া এবং ডোডায় লাগাতার জঙ্গি হামলার ঘটনায় অশান্ত হয়ে উঠেছে। রিয়াসিতে তীর্থযাত্রীদের বাসে (Bus) গুলি করে ১০ জনকে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার শাখা সংগঠন। কিন্তু এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। কিন্তু এবার দোষীদের খুঁজে বের করতে এক জঙ্গির স্কেচ প্রকাশ করেছে পুলিশ। পাশাপাশি কেউ তার খোঁজ দিতে পারলে নগদ ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

জম্মু-কাশ্মীরে পুণ্যার্থীদের বাসে জঙ্গিদের খোঁজে বিভিন্ন জায়গায় জোর তল্লাশি চালানো হচ্ছে। তার মধ্যেই এবার জম্মু-কাশ্মীর পুলিশ এক জঙ্গির ছবি প্রকাশ্যে আনা হল। তদন্তকারীদের অনুমান, রিয়াসির হামলায় তিন পাকিস্তানি জঙ্গি জড়িত। রবিবার থেকেই তাদের খোঁজে জোর তল্লাশি অভিযান চলছে। দুর্ঘটনার তিনদিনের মাথায় এবার প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী তাদের একজনের মুখের স্কেচ প্রকাশ করল পুলিশ।

তবে ৯ জুন থেকে জুন থেকে এখনও পর্যন্ত উপত্যকায় লাগাতার জঙ্গি হামলায় মোট ১১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় গুলি লড়াইয়ে ২ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী।


Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...