Saturday, April 4, 2026

সংকোশ নদীতে জামাইষষ্ঠীর আগের রাতে জালে ৮২ কেজির বাঘা আড় মাছ

Date:

Share post:

এ বছর জামাইষষ্ঠী এমন সময়ে পড়েছে যে, এখন সমুদ্রে ইলিশ মাছ ধরা বারণ। হিমঘরের ইলিশ দিয়েই দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করতে হচ্ছে । যদিও সেই ইলিশের যোগানও যেমন কম, স্বাদও তেমন নয়। এই পরিস্থিতিতে অসম বাংলা সীমান্তবর্তী সংকোশ নদীতে ষষ্ঠীর আগের রাতে ধরা পড়ল ছয় ফুট লম্বা ৮২ কেজি ওজনের এক বাঘা আড় মাছ। মৎস্যজীবীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত সংকোশে ধরা পড়া সব থেকে বেশি ওজনের বাঘা আড় মাছ এটি। যদিও এর আগে পঞ্চাশ কেজি ও তার আশেপাশের ওজনের মাছ মাঝে মাঝেই ধরা পড়ে এই নদীতে।

এই ঘটনায় মঙ্গলবার রাত থেকেই হৈ চৈ পড়ে যায় অসম বাংলা সীমানায়। সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ভাইরাল হয়ে যায় সংকোশ নদীতে এতো বড় মাছ ধরা পড়ার কথা। আর ষষ্ঠীর বাজারের কথা মাথায় রেখে রাতেই বিভিন্ন জায়গার মৎস ব্যাবসায়ীরা যোগাযোগ শুরু করেন মাছের মালিকের সঙ্গে।রাত থেকেই দাম চড়তে থাকে ওই দৈত্যাকৃতি মাছের। অবশেষে ষষ্ঠীর সকালে নিন্ম অসমের এক মাছ ব্যাবসায়ী সাতশো টাকা কেজি প্ৰতি দাম দিয়ে,মোট ৫৭ হাজার ৪০০ টাকায় ওই মাছ কিনে নিয়ে যান। ওই বিশাল মাছ অসমের ধুবড়ির বাজারে সাত সকালে পৌঁছতেই হামলে পড়েন ক্রেতারা। এই মাছ পেয়ে, ইলিশের দু:খ ভুলে,হাজার টাকা কেজি দরে বাঘাআড় কিনে নিয়ে যুদ্ধ জয়ের হাসি মুখে নিয়ে বাড়ি ফিরতে দেখা যায় শ্বশুরমশাইদের।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...