Saturday, April 4, 2026

উল্টোডাঙার আবাসনে অটো-মিছিল: জট কাটলো, খুশি আবাসিকরা

Date:

Share post:

উল্টোডাঙ্গা আবাসনে অটো মিছিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনা নিয়ে বিরক্তি প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এর পর মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার সন্ধেয় আবাসনে যান ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূলের তরফ থেকে তাঁরা স্পষ্ট বার্তা দেন, যে ঘটনা ঘটেছে তার জন্য তাঁরা দুঃখিত। ভবিষ্যতে কারও কোথাও কোনও অসুবিধা হবে না। আবাসনে অটো মিছিলের ঘটনা নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করায় আপ্লুত আবাসিকরা। তাঁরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সহৃদয় মনোভাব তাঁরা চিরদিন মনে রাখবেন।

লোকসভা ভোটে জয়ের পরেই উল্টোডাঙার একটি আবাসনে ঢুকে অটো মিছিল করে তৃণমূল। ঘটনার কথা কানে যায় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিষয়টি নজরে আসে অভিষেকেরও। এনিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিরঞ্জন ও কুণালকে আবাসনে গিয়ে কথা বলার নির্দেশ দেন। সেই মতো এদিন দুজনে গিয়েই আবাসিকদের সঙ্গে কথা বলেন। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু আবাসিকরা পাল্টা জানান, অটোমিছিলে তাঁদের কোনও সমস্যা হয়নি। উল্টে এই জয়ের আনন্দে তাঁরা নিজেরাই সামিল হতে চেয়েছিলেন। কিছু লোক এই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। যার থেকেই ভুল বোঝাবুঝির সৃষ্টি। স্থানীয় কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুর প্রশংসা করেন আবাসিকরা।

কুণাল ঘোষ জানান, যদি একজন, দুজনও অসুবিধে ভোগ করে থাকেন সেই ঘটনা অনভিপ্রেত। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনও ভাবেই কারও অসুবিধের কারণ হবে না তৃণমূল। তবে প্রকৃত ঘটনা আবাসিকদের কাছ থেকে জানার পর তিনি সে কথা দলের শীর্ষ নেতৃত্বের কাছে জানিয়ে দেবেন বলে মন্তব্য করেন কুণাল। আবাসিকদের যে কোনও সমস্যায় পাশে থাকার বার্তা দেন স্থানীয় কাউন্সিলর।

সারা কলকাতার শতাধিক ওয়ার্ডের মধ্যে ৩২ নম্বর ওয়ার্ডের একটি আবাসনের ঘটনাতেও যে মুখ্যমন্ত্রী স্বয়ং পদক্ষেপ করেছেন, তার জন্য তাঁকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন আবাসিকরা।

আরও পড়ুন- মোদির সফরের আগেই গান্ধীমূর্তি ভাঙচুর! ইতালিতে খালিস্তানি ‘সন্ত্রাস’

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...