Saturday, June 27, 2026

তৃতীয়বারের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন অজিত ডোভাল

Date:

Share post:

প্রাক্তন আইপিএস অফিসার অজিত ডোভালকেই (Ajit Doval) তৃতীয়বারের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor of India) হিসাবে নিযুক্ত করা হল। বৃহস্পতিবার, কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির তরফে বলা হয়েছে যে ১০ জুন থেকে ডোভালের নতুন মেয়াদকাল কার্যকরী হয়েছে যা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকছে। শুধু তাই নয় অজিত ডোভালকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হবে বলেও জানা গেছে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত IAS অফিসার পি কে মিশ্র (P K Mishra) প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিয়োগের অনুমোদন পাচ্ছেন। তাঁর কার্যকালের মেয়াদ পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।

১৯৬৮ ব্যাচের আইপিএস অফিসার অজিত ডোভাল কাউন্টার টেরোরিজম এবং পারমাণবিক বিশেষজ্ঞ (Counter Terrorism and Nuclear Specialist)।ডাঃ পি কে মিশ্র ১৯৭২ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। কেন্দ্রীয় সরকারের কৃষিসচিব হিসাবে অবসর নেওয়ার পর গত এক দশক ধরে নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গেই রয়েছেন তিনি।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...