Saturday, June 27, 2026

রাজ্যে বার্ড-ফ্লুতে কেউ আক্রান্ত নয়! সাফ জানাল স্বাস্থ্য দফতর

Date:

Share post:

রাজ্যে কেউ বার্ড-ফ্লুতে আক্রান্ত হয়নি। তাই এই নিয়ে কোনওরকম উদ্বেগ ছড়ানোর বা আতঙ্কিত হওয়ার কারণ নেই। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে সাফ জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব এবং প্রাণিসম্পদ সচিব। মালদার কালিয়াচকের এক ৪ বছর বয়সি শিশুর শরীরে এইচ৯এন২ ভাইরাস মিলেছিল। এই নিয়ে আতঙ্কও ছড়িয়েছিল। তবে এই আতঙ্ক যে একেবারেই অমূলক তা এদিন জানিয়ে নিশ্চিত করলেন স্বাস্থ্য অধিকর্তারা। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানান, রাজ্যে কেউ বার্ড-ফ্লুতে আক্রান্ত হয়নি। মুরগির ডিম, মুরগির মাংস কিংবা হাঁসের মাংস খাওয়ায় কোনওরকম নিষেধাজ্ঞা নেই। উদ্বেগ ছড়ানোর বা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। মালদার ওই শিশুর থেকে কারও কাছে রোগ ছড়ায়নি। কড়া নজরদারি চালানো হচ্ছে, কোনওরকম উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়নি। সেই কারণে বিশেষভাবে কোনওরকম সতর্কতা জারি করা হচ্ছে না স্বাস্থ্য দফতরের তরফ থেকে।

স্বাস্থ্য আধিকারিকেরা এদিন জানান, ওই শিশুর শরীরে কীভাবে এই ভাইরাস মিলল তা প্রমাণ সাপেক্ষ। শিশুটি কলকাতা থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্ন গিয়েছিল। সেখানেই তার দেহে ভাইরাস মেলে। রিপোর্ট অনুযায়ী, ১ মার্চ কলকাতা থেকে সেই শিশুটি অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছিল। ২ মার্চ সে হাসপাতালে ভরতি হয়েছিল এবং ২২ মে তাকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্যে এই ধরনের কোনওরকম ভাইরাসের হদিশ মেলেনি। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী জানিয়েছেন, কালিয়াচকের ৪ বছর বয়সি শিশুর শরীর থেকে যে এইচ৯এন২ ভাইরাস মিলেছে তা বার্ড-ফ্লুর ভাইরাস নয়। এইচ৫এন১ হল বার্ড ফ্লু-র ভাইরাস।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...