Saturday, June 27, 2026

নিউটাউন রেস্তরাঁ কাণ্ড: আগাম জামিন নিতে বারাসাত আদালতে সোহম

Date:

Share post:

নিউটাউন (Newtown) রেস্তরাঁ কাণ্ডে আগাম জামিন নিতে আজ, বৃহস্পতিবার বারাসত জেলা আদালতে পৌঁছলেন চণ্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী (Sohom Chakraborty)। এদিন সকাল ১০টা নাগাদ বারাসত জেলা আদালতে ঢুকতে দেখা যায় সোহমকে। তিনি কেন আদালতে এসেছেন, তা নিয়ে প্রশ্ন করা হলে বিধায়ক অভিনেতা জানান, পুরো বিষয়টি বিচারাধীন। তাঁর আইনজীবীই যা বলার বলবেন। সোহমের কথায়, ‘‘এখনই কোনও মন্তব্য আমি করব না। পুরো বিষয়টি বিচারাধীন।’’

গত ৭ জুন নিউটাউনের এক রেস্তরাঁয় শুটিং চলাকালীন পার্কিং নিয়ে বচসায় জড়িয়ে পড়েন সোহম চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে মালিককে মারধরের অভিযোগ ওঠে। যদিও সোহম ঘটনার পর ক্ষমা চেয়ে নেন। কিন্তু তাতেও স্বস্তি মেলেনি অভিনেতার।

রেস্তরাঁয় বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনও কাজ না হওয়ায় শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হন রেস্তোরাঁ মালিক। তাঁকে হুমকির মুখেও পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নিরাপত্তা ও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। গোটা ঘটনাটিতে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামিকাল, শুক্রবার হাইকোর্টে উঠবে এই মামলা। তাই আগাম জামিনের জন্য আজ, বৃহস্পতিবার বারাসত জেলা আদালতে এসে পৌঁছলেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী।


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...