Wednesday, June 24, 2026

জলকষ্টে দিল্লি ছাড়ছে বাসিন্দারা! কদর্য ‘জল ঠেলাঠেলি’ হিমাচল-হরিয়ানার

Date:

Share post:

জল সংকট মেটেনি রাজধানী দিল্লিতে। কবে মিটবে তারও কোনও সদুত্তর নেই। এই পরিস্থিতিতে গ্রামের বাড়ি, এমনকি আত্মীয়দের বাড়ি চলে যাচ্ছেন রাজধানীর বাসিন্দারা। আর সেই জল নিয়ে ঠেলাঠেলি এবার আদালতের সামনে শুরু করে দিলো হিমাচল প্রদেশ ও হরিয়ানা।

গত প্রায় ১০ দিন ধরে জলের জন্য হাহাকার রাজধানী দিল্লিতে। মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় কাজে জলের ব্যবহার কমানোর চেষ্টা করেছেন দিল্লিবাসী। কখনও জামাকাপড় কাচার নোংরা জল কুলারে ঢেলে, কখনও প্রবল গরমেও স্নান না করে। কিন্তু পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার কোনও নিশ্চয়তা নেই। ফলে দক্ষিণ দিল্লির অনেক বাসিন্দাকেই দেখা যায় বাড়ি ছেড়ে আত্মীয়দের বাড়ি বা গ্রামের বাড়িতে চলে যেতে। মূলত দেভলি এলাকার বাসিন্দাদের ঘর ছাড়তে দেখা যায়। আসন্ন ঈদ উৎসব কীভাবে পালিত হবে, তা নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা।

যদিও এসবে কিছুই যায় আসে না প্রতিবেশী রাজ্য হিমাচল প্রদেশ ও হরিয়ানার। বুধবার সুপ্রিম কোর্টে হরিয়ানা সরকার দাবি করে দিল্লির জন্য প্রয়োজনীয় জল আদৌ ছাড়েনি হিমাচল সরকার। যমুনার অতিরিক্ত ১৩৭ কিউসেক জল তেজাওয়ালা জলাধারে ছাড়ার কথা থাকলেও সেই নির্দেশ মানেনি হিমাচল প্রদেশই। এমনকি কংগ্রেস পরিচালিত হিমাচল প্রদেশের কাছে অতিরিক্ত জল নেই বলেও দাবি করে বিজেপি শাসিত হরিয়ানা।

পাল্টা শুক্রবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু দাবি করেন, তাঁদের রাজ্যের অতিরিক্ত জল রয়েছে। তাঁরা অবশ্যই সেই জল প্রতিবেশী রাজ্যগুলিকে দিতে প্রস্তুত। কিন্তু দিল্লিতে জল সরবরাহ করতে গেলে তা হরিয়ানার উপর দিয়ে প্রবাহিত হবে। বিজেপির শাসিত এই রাজ্যকে বিশ্বাস করতে রাজি নন হিমাচল মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, জল সরবরাহের আগে দিল্লিকে হরিয়ানার সঙ্গে চুক্তি করতে হবে গোটা বিষয়টি নিয়ে, যাতে পরবর্তীকালে কোনও সমস্যা তৈরি না হয়। তবে এসবের মাঝে শুক্রবারও জল পেলো না রাজধানীর মানুষ।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...