Saturday, June 27, 2026

রাজ্যের হাতেই ফেরানো হোক দায়িত্ব! কেন্দ্রের নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে সরব হলেন ব্রাত্য

Date:

Share post:

হাজার-হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। রাজ্যের হাতেই পুনরায় ফিরিয়ে দেওয়া হোক মেডিক্যালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। শনিবার কেন্দ্রের নিট পরীক্ষার দুর্নীতি নিয়ে সরব হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একইসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ধুয়ে দিলেন তিনি।

এদিন ব্রাত্য বসু বলেন, এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। হাজার-হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হল। অনেক টক শো হল। তদন্ত হল। গ্রেফতারও হল। কিন্তু কেন্দ্রের এই নিট যা সারা ভারতের ক্ষেত্রে খুব সম্মানের পরীক্ষা সেটার ক্ষেত্রে যা হল গোটা ভারত দেখছে। তার জন্য কোনও তদন্ত হবে না? সিবিআই ইডি মাঠে নামবে না? এই ব্যর্থতার পর আমার মনে হয় ওদেরই স্বতঃপ্রণোদিত ভাবে রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। রাজ্যপালকে নিশানা করে ব্রাত্য বলেন, উচ্চশিক্ষায় এক ধরনের বিপর্যয় চলছে, সেই বিপর্যয়ের নাম আনন্দ বোস। তাদের চলে যাওয়ার সময় এগিয়ে এসেছে, ওরা শিক্ষা ব্যবস্থার গৈরিকীকরণের চেষ্টা করছে। বিপর্যয়ের কুজ্ঝটিকা বন্ধ হওয়ার অপেক্ষায়। এদিকে, এবার থেকে স্নাতক স্তরে পোর্টালের মাধ্যমে ভর্তি হবে বলে জানিয়েছিল উচ্চশিক্ষা দফতর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানান ব্রাত্য বসু।

আরও পড়ুন- ঈদে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক প্রশাসন, মোতায়েন বাড়তি পুলিশ বাহিনী

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...