Saturday, June 27, 2026

সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা: প্রতিবাদে সরব ১৫টি সাংবাদিক সংগঠন

Date:

Share post:

একাধারে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, অন্যদিকে গ্রাহকের কাছে সংবাদ পৌঁছানোর ওপরও লাগাম। কেন্দ্র সরকারের নতুন তথ্য সম্প্রচার আইন নিয়ে এবার সরব দেশের প্রথম সারির ১৫টি সংবাদকর্মী সংস্থা। কেন্দ্র সরকারের ২০২৩ সালের চারটি আইন বা বিলের প্রতিবাদ করে একটি প্রস্তাবনা পেশ করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ব্রডকাস্ট সার্ভিসেস (রেগুলেশন) বিল, ২০২৩; ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ২০২৩; দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিকাল অ্যাক্ট, ২০২৩ এবং তথ্যপ্রযুক্তি সংশোধনী বিধিমালা, ২০২৩ – এই চার আইনের প্রতিবাদে ১৫ দফা প্রস্তাব গ্রহণ করা হয়েছে দেশের সাংবাদিকদের সংগঠনের তরফে। এই যৌথ প্রস্তাবে স্বাক্ষর করেছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন, দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্ট, ডিজিআইপিইউবি নিউজ ফাউন্ডেশন, ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন, ওয়ার্কিং নিউজ ক্যামেরাম্যানস অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান উইমেন্স প্রেস কর্পস, কোগিটা মিডিয়া ফাউন্ডেশন, জন প্রসার এবং মুম্বাই, কলকাতা, ত্রিবান্দ্রম ও চণ্ডীগড়ের প্রেস ক্লাব।

সংবাদ মাধ্যমকর্মীদের সংস্থাগুলির দাবি এই আইনের কারণে খবরের কাগজ, অডিও-ভিস্যুয়াল, অনলাইন তিন ধরনের সংস্থার দ্বারা সম্প্রচারিত সংবাদ যে কোনও সময়ে বাতিল করে দেওয়ার ক্ষমতা পেয়ে যাবে কেন্দ্রের নিয়ন্ত্রক সরকার। সেই সঙ্গে যে কোনও ক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা ইচ্ছামতো বন্ধ করারও ক্ষমতা দেওয়া হচ্ছে সরকারকে। সংবাদ সংস্থা কর্মীদের দাবি, “সরকারকে নিশ্চিত করতে হবে জনগণের জানার অধিকার যেন পদদলিত না হয়। বারবার ইন্টারনেট বন্ধ করার অভ্যাস নাগরিকদের তথ্যের অধিকার এবং সাংবাদিকদের সংবাদ প্রতিবেদন করার ক্ষমতা উভয়কেই বাধা দেয়।”

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...