Saturday, June 27, 2026

সপ্তাহান্তে ফের লোকাল ট্রেন বাতিল শিয়ালদহে, যাত্রী ভোগান্তির আশঙ্কা

Date:

Share post:

পাঁচটি প্লাটফর্মের সম্প্রসারণের কারণে গত সপ্তাহ জুড়ে নিত্যযাত্রীদের চরম দুর্ভোগে ফেলেছিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)। এক সপ্তাহ যেতে না যেতে আবার ট্রেন বিভ্রাটের খবর। আজ (শনিবার) এবং আগামিকাল (রবিবার) বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের কথা জানিয়েছে পূর্ব রেল (Eastern railway)। শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল ৬:৩০ মিনিট পর্যন্ত দমদম ও বরাহনগর স্টেশনের মাঝে আপ লাইনে কাজ চলবে। অতএব যাত্রী ভোগান্তি চরমে উঠতে চলেছে আজও।

শিয়ালদহ ডিআরএম অফিস সূত্রে জানা যাচ্ছে দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝেও আপ ও ডাউন উভয় লাইনে কাজ চলার কারণে শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের গতিপথ বদলানো হয়েছে। কলকাতা-সীতামারি এক্সপ্রেস, শিয়ালদহ-আজমেঢ় এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস শনিবার দমদম-ডানকুনির বদলে দমদম-নৈহাটি-ব্যান্ডেল হয়ে চালানো হবে। এছাড়া শিয়ালদহ-জয়নগর স্পেশালও ডানকুনির বদলে নৈহাটি-ব্যান্ডেল হয়ে চালানো হবে।

শনিবার শিয়ালদহ ডানকুনি লাইনে বাতিল থাকছে আপ ৩২২৪৯ ও ডাউন ৩২২৫২ লোকাল। রবিবার শিয়ালদহ-ডানকুনি লাইনে আপ ৩২২১১, আপ ৩২২১৩, আপ ৩২২১৫ ও আপ ৩২২১৭ লোকাল এবং ডাউন ৩২২১২, ডাউন ৩২২১৪, ডাউন ৩২২১৬ ও ডাউন ৩২২১৮ লোকাল বাতিল থাকছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...