Sunday, June 28, 2026

সোমবার থেকেই ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে! বৃহস্পতিতেই বর্ষা

Date:

Share post:

তীব্র তাপপ্রবাহ (Heatwave) থেকে রেহাই নেই, অপেক্ষা আরও এক সপ্তাহ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে আগামী সপ্তাহের মাঝামাঝিতে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যেই পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon) ঢুকবে। যদিও পরিস্থিতির বদল বোঝা যাবে সোমবারের পর থেকেই। তবে এই উইকেন্ডে গরমে ঘর্মাক্ত হওয়া ছাড়া আর কোনও অপশন নেই। পুরুলিয়া,দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে হিটওয়েভের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির দুর্যোগ।

একদিকে বৃষ্টি বিধ্বস্ত দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি। চিন্তা বাড়াচ্ছে তিস্তা, জলঢাকার জলস্তর। আলিপুরদুয়ার থেকে নকশালবাড়ি সর্বত্রই জল থৈথৈ অবস্থা। অন্যদিকে দক্ষিণবঙ্গ পুড়ছে। জানিয়েছে আগামী ২০ জুনের মধ্যে বর্ষা প্রবেশ করবে। মঙ্গলবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলবে। তবে আগামী চার দিনে হাঁসফাঁস করা অবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...