Thursday, April 2, 2026

রাতারাতি ফুলে-ফেঁপে ওঠে শেয়ার বাজার! দুর্নীতির অভিযোগে SEBI-কে চিঠি তৃণমূলের

Date:

Share post:

ভুয়ো এক্সিট পোলের খবর প্রকাশ করে শেয়ার বাজারের (Stock Market) দুর্নীতি করেছে বিজেপি। অভিযোগ, বিরোধীদের। লোকসভা ভোটের এক্সিট পোলের (Exit Poll) রিপোর্টে বিজেপির বিরাট জয় দেখানো হয়। ভোটের আগে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আবার পরামর্শ দেন, নির্বাচনের ফল প্রকাশের পর শেয়ারে প্রচুর লাভ হবে। সব মিলিয়ে রাতারাতি ফুলে-ফেঁপে ওঠে বাজার। কিন্তু ফল প্রকাশের পর BJP-র পরিস্থিতি সঙ্গীন হওয়ায় বাজার পড়তে শুরু করে। একে এক বড়সড় দুর্নীতি বলে অভিযোগ করে তৃণমূল-সহ অন্যান্য বিরোধীদল। এবার শেয়ার বাজার দুর্নীতি নিয়ে সেবির দ্বারস্থ হল তৃণমূল (TMC)। আগামী মঙ্গলবার সেবির (SEBI) ডিরেক্টর জি রামমোহন রাওয়ের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়।সূত্রের খবর, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সেবির দফতরে যাওয়ার জন্য উদ্ধব ঠাকরের শিব সেনা এবং শরদ পওয়ারের এনসিপিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূল (TMC) সূত্রের খবর, ৪ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সেবির দফতরে যেতে চায়। প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার উপদলনেত্রী সাগরিকা ঘোষ, রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এবং লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল। ওই প্রতিনিধি দলে থাকতে পারেন এনসিপি শরদ পওয়ার এবং শিব সেনা উদ্ধব ঠাকরের প্রতিনিধিরা। তবে সূত্রের খবর, মঙ্গলবার সেবির ডিরেক্টর জি রাম মোহন রাও (G Ram Mohon Rao) তাঁদের সময় দিতে পারেনি। ডিরেক্টরের বদলে কোনও শীর্ষ আধিকারিককেই নিজেদের দাবি জানিয়ে আসতে চায় তৃণমূল।

এক্সিট পোলের পর রাতারাতি ফুলে-ফেঁপে উঠল শেয়ার বাজার। উলটো দিকে ভোটের ফলপ্রকাশের দিন পড়তে শুরু করে বাজার। উধাও বিনিয়োগকারীদের লক্ষ লক্ষ কোটি টাকা। “এটা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার বাজার দুর্নীতি”- বলে দাবি করেন রাহুল গান্ধী। এবার দিল্লিতে তৎপরতা বাড়াচ্ছে এরাজ্যের শাসকদল।





Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...