Wednesday, June 24, 2026

নির্বাচনে ভরাডুবি, শেষে মোহন ভাগবত শরণে যোগী

Date:

Share post:

বিজেপিকে দেশের মানুষ ঠিক কতটা বয়কট করেছে, এই প্রশ্নের উত্তরে বিরোধীদের সবথেকে দৃষ্টান্তমূলক উত্তর উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের ফলাফলের পরে বিজেপির ভ্রান্ত নীতিকে নিশানা করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। উত্তরপ্রদেশের ভরাডুবির উত্তর খুঁজতে এবার সেই মোহন ভাগবতের শরণে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আরএসএসের শতবর্ষ উদযাপনে বর্তমানে উত্তরপ্রদেশের গোরখপুরে আছেন প্রধান মোহন ভাগবত। অন্যদিকে নিজের আদি বাড়ি গোরখপুর গিয়েছেন যোগী আদিত্যনাথও। সেখানেই দুজনের দেখা হওয়ার কথা।

উত্তরপ্রদেশে প্রায় অর্ধেক আসন হারিয়ে ৩২ আসন পেয়েছে বিজেপি। রামমন্দির নিয়ে মোদির ‘অহংকারি’ মনোভাবের সমালোচনা করা হয়েছে আরএসএস মুখপত্রে। অন্যদিকে বরাবর আরএসএস পন্থী যোগী আদিত্যনাথের থেকে বেশি সমালোচিত হয়েছেন মোদি। সেক্ষেত্রে আরএসএসের সঙ্গে বিজেপির সম্পর্কে যে চিড় ধরেছে, যোগীর হাত ধরে সেখানেই প্রলেপ লাগাতে চাইছে বিজেপি।

অন্যদিকে যোগীর সঙ্গে আলোচনায় সঙ্ঘের বিস্তার নিয়েও আলোচনা হওয়ার কথা মোহন ভাগবতের। তবে বিধানসভা নির্বাচনের আগে ধর্মীয় ভাবাবেগে শান দিয়ে ফের প্রচারের রাস্তায় নামার কথা ভাবলে ফের উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনের ফলাফলের পুনরাবৃত্তি হবে, এমনটাও ধারণা রাজনীতিকদের।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...