Friday, June 26, 2026

সপ্তাহের শুরুতেই খুলছে স্নাতকস্তরে ভর্তির কেন্দ্রীয় অনলাইন পোর্টাল!

Date:

Share post:

অপেক্ষার অবসান। পড়ুয়াদের জন্য সুখবর। আগামী মঙ্গল কিংবা বুধবার নাগাদ খুলছে স্নাতকস্তরে ভর্তির কেন্দ্রীয় অনলাইন পোর্টাল (Central online portal for State Graduation admissions)! শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে এই বিষয়ে শেষ পর্যায়ের আলোচনা চলছে। আগামী সপ্তাহের শুরুর দিকেই সবুজ সংকেত মিলবে বলে আশাবাদী মন্ত্রী।

মঙ্গলবার তা বুধবার পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অভিন্ন কেন্দ্রীয় অনলাইন পোর্টালে গিয়ে একজন পড়ুয়া সর্বাধিক ২৫টি আবেদন করতে পারবেন (State Graduation Admission) । ভর্তি ফি জমা দিতে হবে উচ্চশিক্ষা সংসদ নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই। নয়া এই ব্যবস্থা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বেও রয়েছে রাজ্যের উচ্চশিক্ষা সংসদ। ২০২৪-‘২৫ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের কলেজগুলিতে এই পদ্ধতিতে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। স্বশাসিত ও সংখ্যালঘু কলেজগুলিকে এই সিস্টেমের আওতার বাইরে রাখা হয়েছে। যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অনলাইন আবেদন গ্রহণ পর্ব চলতি মাসের শুরুতেই শেষ হয়েছে। বর্তমানে আবেদনকারীদের প্রবেশিকা পরীক্ষা চলছে এবং সম্ভবত জুলাই মাসেই মেধা তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...