Saturday, April 4, 2026

১৬ লক্ষ টাকায় ডাক্তারির ডিগ্রি গেল মধ্যপ্রদেশ থেকে গুজরাটে! পাঁচবছর পরে FIR

Date:

Share post:

হোমিওপ্যাথ ডাক্তার থেকে অ্যালোপ্যাথ ডাক্তার হওয়ার আশায় দিয়েছিলেন ১৬.৩২ লক্ষ টাকা। কিন্তু হাতে পেয়েছিলেন ভুয়ো ডাক্তারির ডিগ্রি। গুজরাটের মেহসানার ওই হোমিওপ্যাথ ডাক্তার ২০১৯ সালে দ্বারস্থ হয়েছিলেন পুলিশের। কিন্তু পাঁচ বছর ধরে কোনও পদক্ষেপ নেয়নি গুজরাট পুলিশ। সম্প্রতি NEET দুর্নীতি নিয়ে অভিযোগের নিশানায় নরেন্দ্রে মোদির নিজের রাজ্যও। তারপরই পাঁচ বছর পুরোনো ভুয়ো ডাক্তারির সার্টিফিকেটের মামলায় নড়েচড়ে বসে গুজরাট পুলিশ। টাকা নিয়ে ডাক্তার হওয়ার মামলায় কেন এত বছরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, উঠেছে প্রশ্ন।

ইন্টারনেটে অ্যালোপ্যাথ ডাক্তার হওয়ার জায়গা খুঁজতে গিয়ে মধ্যপ্রদেশের ঝাঁসির একটি বিশ্ববিদ্যালয়ের খোঁজ পান। প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে অপেক্ষা করেন ক্লাস শুরু হওয়ার। কিন্তু সংস্থার পক্ষ থেকে উত্তরাখণ্ডের এক ব্যক্তি তাঁকে ২৫ বার ফোন করে দাবি করেন তাঁর চিকিৎসক হওয়ার সব পদ্ধতি আইনি পথে হবে। শেষে চিকিৎসক হওয়ার জন্য তিনি ১৬.৩২ লক্ষ টাকা দেন। এরপরই তাঁর কাছে পৌঁছায় একটি খাম যেখানে ছিল তাঁর – এমবিবিএসের মার্কসিট, ডিগ্রির সার্টিফিকেট, ইন্টার্নশিপের সার্টিফিকেট এবং ডাক্তারির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও।

এই খাম পাওয়ার পর ২০১৯ সালেই তিনি মেহসানা থানায় অভিযোগ দায়ের করেন। মামলা নিজেদের হাতে নেয় আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ। তদন্ত করে দেখা যায় এই গোটা বিষয়ের সঙ্গে যুক্ত দিল্লির একটি বিরাট চক্র, যাঁরা দিল্লির নেহেরু প্যালেসের একটি ব্যাঙ্কে টাকা লেনদেনও করেছেন। কিন্তু প্রচুর পরিমাণ তথ্য হাতে পাওয়ার পরেও এই জালিয়াতিতে আর কোনও পদক্ষেপ নেয়নি আহমেদাবাদ পুলিশ। অবশেষে ২০২৪ সালে এই মামলায় এফআইআর দায়ের করেছে গুজরাট পুলিশ।

২০১৯ সাল বা তারও আগে থেকে যদি এই চক্র সক্রিয় থাকে তবে কী এভাবেই আরও ভুয়ো ডাক্তারি সার্টিফিকেট নিয়ে দেশে ঘুরছেন আরও ভুয়ো ডাক্তার। তবে ডাক্তারির মতো এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বড় চক্রের খোঁজ পেয়েও কেন এতদিন তদন্ত করেনি গুজরাট পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ অভিযোগকারী হোমিওপ্যাথ ডাক্তার। NEET নিয়ে গুজরাটের দিকে অভিযোগের তীর না ঘুরলে কী এভাবেই চলত ভুয়ো ডাক্তারির কারবার, উঠেছে প্রশ্ন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...