Sunday, June 28, 2026

শেষ মেট্রোর সময় পরিবর্তন, কটায় শেষ ট্রেন!

Date:

Share post:

মেট্রোর সময়সীমা বাড়লেও শেষ ট্রেনে যাত্রী সংখ্যা ছিল কম। একই সঙ্গে সময় মতো ট্রেন চলাচল করতে না বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে শেষ মেট্রোর (Metro) সময় পরিবর্তন করল কর্তৃপক্ষ। রাত ১১টার পরিবর্তে দুই প্রান্তিক স্টেশন থেকে রাতের শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। সোমবার থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।যাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো পরীক্ষামূলকভাবে বিশেষ রাত্রিকালীন ব্লু লাইনে মেট্রো (Metro) পরিষেবা চালাচ্ছে। সোম থেকে শুক্র রাত ১১ টায় কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে শেষ মেট্রোটি ছাড়ছিল। তবে চালু হওয়ার পরে বেশিরভাগ দিনই ফাঁকা থাকে বিশেষ মেট্রো। স্টেশনে ঢোকার অধিকাংশ গেটও থাকে বন্ধ।  ফলে অনেকেই স্টেশনে ঢুকতে না পেরে ফিরে যান। ২০ দিন পরিষেবা দেওয়ার পরে দেখা যাচ্ছে আপ-ডাউন মিলিয়ে দুটি মেট্রোয় দিনে গড়ে ৬০০ যাত্রী হচ্ছে। টিকিট থেকে মেট্রোর আয় হচ্ছে ৬০০০ টাকা। একেকটি ট্রিপ ট্রেন চালাতে মেট্রোর খরচ পড়ে ১ লক্ষ ৩৫ হাজার টাকা। দুটি ট্রেন মিলিয়ে ২ লক্ষ ৭০ হাজার। আনুষাঙ্গিক খরচ মিলিয়ে প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকা খরচ হয়। আর আয় মাত্র ছ হাজার টাকা। ফলে পরিষেবা চালিয়ে যাওয়া নিয়ে কর্তৃপক্ষ প্রশ্ন তোলে। এবার সময়ে পরিবর্তন করে পরিস্থিতি দেখতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ এবং দমদম থেকে রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে শেষ ট্রেন। তবে কোনও স্টেশনে টোকেন, স্মার্ট কার্ড ইত্যাদি বিক্রির জন্য কাউন্টার খোলা থাকবে না। UPI পেমেন্ট মোড ব্যবহার করে সমস্ত স্টেশনে বসানো ASCRM মেশিন থেকে টোকেন কিনতে হবে। স্মার্ট কার্ডও ব্যবহার করা যাবে।





Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...