Saturday, June 27, 2026

সলমনকে টাকা দিয়েছেন সোনাক্ষীর হবু শ্বশুর! নতুন তথ্য মায়ানগরীতে

Date:

Share post:

বলিপাড়া (Bollywood) ব্যস্ত সোনাক্ষী সিনহার বিয়ে (Sonakshi Sinha Wedding)নিয়ে। হাতে আর মাত্র চার দিন, প্রেমিক জাহির ইকবালকে (Zahir Iqbal)বিয়ে করছেন নায়িকা। শত্রুঘ্ন কন্যার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নিয়ে আপাতত ব্যস্ত মায়ানগরী। এসবের মাঝে হঠাৎ সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। সোনাক্ষীর হবু শ্বশুরের থেকে নাকি টাকা ধার নিয়েছেন সলমন খান (Salman Khan)! যদিও এই নিয়ে নায়িকা বা তাঁর প্রেমিক জাহির কোনও মন্তব্য করেন নি। তবে এই খবরেই মজেছে টিনসেল টাউন।

জাহিরের বাবা মুম্বইয়ের বড় ব্যবসায়ী। জুয়েলারির পাশাপাশি রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে তাঁর। খান পরিবারের সঙ্গে বিশেষ করে সেলিম খানের সঙ্গে তাঁর বন্ধুত্ব বেশ গভীর। শোনা যায় আশির দশকে সলমনকে বড় অঙ্কের টাকা ধার দিয়েছিলেন জাহিরের বাবা। সলমনের সুখে এবং দুঃখে সব সময়ই তাঁর পাশে ছিলেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে এ কথা বলেছেন সলমন নিজেই। তিনি লিখেছিলেন,”আমার যখন বয়স কম ছিল তখন ব্যক্তিগত ব্যাঙ্ক হিসাবে ইকবালই ছিল আমার। এখনও ২০১১ টাকার ধার আছে ওর কাছে। ভগবানকে অনেক ধন্যবাদ, ভাগ্যিস ও আমার থেকে সুদ চায় না।” আগামী ২৩ জুন সন্ধ্যায় একসঙ্গে দেখা যাবে সলমন এবং জাহিরের বাবাকে। রবিবার বিবাহবাসরের প্রস্তুতি বেশ তুঙ্গে। অভিনব কায়দায় তৈরি করা হয়েছে নিমন্ত্রণপত্র। সেখানে একটি ‘কিউ আর’ কোড রয়েছে, যেটি স্ক্যান করলেই নাকি শোনা যাচ্ছে হবু দম্পতির আমন্ত্রণবার্তা। সেই বার্তায় যুগলে বলেছেন, ‘গত সাত বছর ধরে আমরা একসঙ্গে আছি। এই সাত বছরে আমরা অনেক ভালবাসা, হাসি, আনন্দ, রোমাঞ্চ ভাগাভাগি করে নিয়েছি, তাই আজ আমরা এই সময়টাতে এসে পৌঁছেছি।’

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...