Saturday, June 6, 2026

খাদে পড়ে গুঁড়িয়ে গেল বাস, সিমলায় মর্মান্তিক মৃত্যু ৪ জনের

Date:

Share post:

হিমাচল প্রদেশের সিমলার কাছে খাদে পড়ে গুঁড়িয়ে গেল একটি সরকারি বাস। ভোরবেলা বাসে যাত্রী কম থাকায় হতাহতের সংখ্যা কম। তবে ইতিমধ্যেই চারজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে একজন নেপালের বাসিন্দা রয়েছেন। তিনজন গুরুতর আহত।

হিমাচল রোডস ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস শুক্রবার ভোর ৬টায় সিমলার কুড্ডু থেকে গিলতাদির দিকে যাচ্ছিল। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে গিয়ে পড়ে। সেই সময় বাসে চালক ও খালাসিদের নিয়ে মোট সাতজন ছিলেন। বাসটি পাথরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে রোহরু হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়। পথেই আরও দুজনের মৃত্যু হয়।

সিমলা জেলা পুলিশ সুপার সঞ্জীব গান্ধী জানিয়েছেন দুর্ঘটনায় মারা গিয়েছেন বাসের চালক ও খালাসি। মৃতদের মধ্যে ধন শাহ নামে এক ব্যক্তি নেপালের বাসিন্দা। দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার হলে তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনা কীভাবে হল তদন্তে পুলিশ।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...